Ananta Maharaj: 'উনি দেশ স্বাধীন করেছেন, এমন প্রমাণ পাইনি,' নেতাজিকে অপমান করেই চলেছেন অনন্ত মহারাজ

রাজ্য সরকার তাঁর 'বঙ্গবিভূষণ' সম্মান কেড়ে নিয়েছে। তাঁর বিরুদ্ধে নেওয়া হতে পারে কড়া পদক্ষেপ। এখনও নেতাজিকে নিয়ে অসম্মানজনক কথা বলে চলেছেন অনন্ত মহারাজ। শুভেন্দু অধিকারীর অ্যাকশনের পর কী প্রতিক্রিয়া BJP-র রাজ্যসভার এই সাংসদের?

Advertisement
 'উনি দেশ স্বাধীন করেছেন, এমন প্রমাণ পাইনি,' নেতাজিকে অপমান করেই চলেছেন অনন্ত মহারাজঅনন্ত মহারাজ
হাইলাইটস
  • রাজ্য সরকার তাঁর 'বঙ্গবিভূষণ' সম্মান কেড়ে নিয়েছে
  • এখনও নেতাজিকে নিয়ে অসম্মানজনক কথা বলছেন অনন্ত
  • শুভেন্দু অধিকারীর অ্যাকশনের পর কী প্রতিক্রিয়া?

নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুকথা বলার ফলস্বরূপ অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' সম্মান কেড়ে নিয়েছে BJP সরকার। তাঁর বিরুদ্ধে এই কড়া পদক্ষেপ নিয়ে কী বক্তব্য রাজ্যসভার BJP সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজের? 

তিনি কোনও অন্যায় করেননি, এমনটাই দাবি করে চলেছেন অনন্ত মহারাজ। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে কোনও কটূক্তি করা হলে পুলিশ যাতে কড়া পদক্ষেপ নেয়, সেই নির্দেশই দিয়েছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, 'আইন সবার জন্য সমান'। 

রাজ্যসভার BJP সাংসদ নগেন রায় ওরফে অনন্ত মহারাজ সংসদ চত্বরে দাঁড়িয়ে তাঁর 'বঙ্গবিভূষণ' কেড়ে নেওয়া প্রসঙ্গে বলেন, 'মুখ্যমন্ত্রী ভাল কথা বলেছেন। আইন তো সবার জন্যই সমান। কিন্তু আমি তো আমার কথা বলিনি। যা লেখা আছে রেকর্ডে যা আছে বলেছি। এটা বদলাতে সরকার উদ্যোগ নিচ্ছে।' তাঁর আরও দাবি, 'ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট ইন ইস্ট এশিয়া বইতে শরৎচন্দ্র বসু এ কথা বলেছেন। আমি শুধু কোট করেছি। ওদের বিরুদ্ধেও তাহলে ব্যবস্থা হোক। আমি তো গুন্ডা বলিনি। শুধু বলেছি, উনি (নেতাজি) দেশ স্বাধীন করেছেন এমন কোনও তথ্য পাইনি। প্রমাণ করতে হবে আমি ভুল বলেছি।'

 বৃহস্পতিবার নবান্নের সভাঘর থেকে সাংবাদিক বৈঠক করে কড়া বার্তা দেন শুভেন্দু। নেতাজীকে নিয়ে অপমানজনক মন্তব্য, সোশ্যাল মিডিয়া পোস্ট করলে কড়া আইনি পদক্ষেপ করতে হবে, প্রয়োজনে গ্রেফতার করতে হবে বলেও নির্দেশ দেন তিনি। দল-মতের নিরিখে কেউ ছাড় পাবেন না। জানিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তার ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ রাজ্য সরকারের। 'বঙ্গবিভূষণ' সম্মান কেড়ে নেওয়া হয় BJP সাংসদ অনন্ত মহারাজের। 

 

POST A COMMENT
Advertisement