Anis Khan Case: 'পকসো আইনে অভিযুক্ত ছিল আনিস,' সব দিক খতিয়ে দেখছে পুলিশ

West Bengal Anis Khan Death Case,'আমতা থেকে পুলিশ গিয়েছিল কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে। সব দিকই দেখছি।' জানান হাওড়া গ্রামীণ পুলিস সুপার সৌম্য রায়।

Advertisement
'পকসো আইনে অভিযুক্ত ছিল আনিস,' সব দিক খতিয়ে দেখছে পুলিশAnis Khan: পকসো আইনে আনিসের বিরুদ্ধে মামলা রয়েছে বলে জানাল পুলিশ।
হাইলাইটস
  • পকসো আইনে অভিযুক্ত ছিল আনিস।
  • জানালেন হাওড়া গ্রামীণ পুলিশের সুপার।
  • মৃত্যুর তদন্তে সিট গঠন।

পকসো আইনে মামলা ছিল মৃত ছাত্রনেতা আনিস খানের বিরুদ্ধে। তদন্তে এই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সোমবার একথা জানালেন হাওড়া গ্রামীণ পুলিস সুপার সৌম্য রায়। পাশাপাশি হাওড়া ও বাগনান থানায় আনিসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি। 

পুলিশ সূত্রে খবর, ২০১৭ সালে পকসো আইনে মামলা হয়েছিল অনিস খানের বিরুদ্ধে। এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করার অভিযোগ করা হয়েছিল। হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায় জানান,''বাগনান থানা, আমতা থানা সব জায়গাতেই মামলা ছিল। পকসো মামলাটি বাগনান। আদালত থেকে সমনও জারি করা হয়েছিল।'' সেই সমন দিতে কি অনিসের বাড়ি গিয়েছিল পুলিশ? জবাবে সৌম্য বলেন,'আমতা থেকে পুলিশ গিয়েছিল কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে। সব দিকই দেখছি।'

অন্যদিকে এ দিনই আনিসের রহস্যমৃত্যুর তদন্তে গঠিত হয়েছে বিশেষ তদন্তকারী দল বা সিট। তার নেতৃত্বে রয়েছেন এডিজি সিআইডি জ্ঞানবন্ত সিং। আরও দুই সদস্য হলেন ডিআইজি, সিআইডি (স্পেশাল) মিরাজ খলিদ এবং বারাকপুরের যুগ্ম পুলিস কমিশনার ধ্রুবজ্যোতি দে। রাতেই আমতায় পৌঁছে যান খলিদ। 

এদিকে, সিবিআই তদন্ত চেয়ে অনড় আনিসের পরিবার। আনিসের দাদার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা থাকলেও পুলিশের উপর একেবারেই নেই। এ দিন মমতার সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল আনিসের বাবার। কিন্তু শারীরিক কারণে তিনি নবান্নে যাননি। তবে আনিসের দাদার বক্তব্য, তাঁর বাবার কাছে এসে আশ্বাস দিন মুখ্যমন্ত্রী। 

আনিসের ফোনটির খোঁজ করছিল পুলিশ। ওই ফোন পেয়েছে তাঁর বাড়ির লোক। তবে সেটি তাঁরা পুুলিশকে দিতে নারাজ। ওই ফোন সিবিআই-র হাতে তুলে দিতে চান আনিসের বাবা। 

এ দিন সকালেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় আশ্বাস দিয়েছেন, নিরপেক্ষ তদন্ত করে ১৫ দিনে রিপোর্ট জমা দেবে সিট। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।' 

আরও পড়ুন- আনিসের রহস্যমৃত্যুর তদন্তে গঠিত সিট, নেতৃত্বে জ্ঞানবন্ত

Advertisement

POST A COMMENT
Advertisement