Yuva Sathi: ‘যুবসাথী’তে আবেদন ৬০ লক্ষ পার, রাজ্যের কোন জেলায় সবথেকে বেশি 'বেকার' ?

ভোটের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পে বিপুল সাড়া মিলেছে। গত ১৬ তারিখ থেকে নাম নথিভুক্তিকরণ শুরু হওয়ার পর বৃহস্পতিবার ছিল আবেদনের শেষ দিন। এর মধ্যেই আবেদনসংখ্যা ৬০ লক্ষ ছাড়িয়ে গেছে। যদিও আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত মিলছে।

Advertisement
‘যুবসাথী’তে আবেদন ৬০ লক্ষ পার, রাজ্যের কোন জেলায় সবথেকে বেশি 'বেকার' ?যুবসাথীর ক্যাম্প।-ফাইল ছবি
হাইলাইটস
  • ভোটের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পে বিপুল সাড়া মিলেছে।
  • গত ১৬ তারিখ থেকে নাম নথিভুক্তিকরণ শুরু হওয়ার পর বৃহস্পতিবার ছিল আবেদনের শেষ দিন।

ভোটের আগে রাজ্য বাজেটে ঘোষিত ‘যুবসাথী’ প্রকল্পে বিপুল সাড়া মিলেছে। গত ১৬ তারিখ থেকে নাম নথিভুক্তিকরণ শুরু হওয়ার পর বৃহস্পতিবার ছিল আবেদনের শেষ দিন। এর মধ্যেই আবেদনসংখ্যা ৬০ লক্ষ ছাড়িয়ে গেছে। যদিও আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত মিলছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ৬০ লক্ষ ৯৫ হাজার ১৮১টি আবেদন জমা পড়েছে। শুধু বুধবারই নতুন করে ৩ লক্ষ ২৪ হাজার ৭১টি আবেদন যুক্ত হয়েছে। জেলা ভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আবেদন এসেছে দক্ষিণ ২৪ পরগনা থেকে, ৬ লক্ষ ৯২ হাজার ২৮৩টি। তার পরেই রয়েছে মুর্শিদাবাদ (৫ লক্ষ ৮১ হাজার ৫০৩) এবং উত্তর ২৪ পরগনা (৪ লক্ষ ৬৩ হাজার ২১০)।

জেলা ভিত্তিক আবেদনসংখ্যা এক নজরে

উত্তর ২৪ পরগনা - ৪,৬৩,২১০
বাঁকুড়া - ৩,০০,৩৭৫
পুরুলিয়া - ২,৯২,৩৮৫
নদিয়া - ৩,২২,০২৯
হুগলি - ৩,১৫,৭২৮
পূর্ব বর্ধমান - ২,৮৪,৪০৩
পশ্চিম মেদিনীপুর - ২,৯০,৪৮৫
হাওড়া - ২,৮৪,৭৩৫
পূর্ব মেদিনীপুর - ৩,২২,৪০০
বীরভূম - ২,৫৪,৮৩২
জলপাইগুড়ি - ২,০০,৭২০
কোচবিহার - ২,১৫,১২৬
পশ্চিম বর্ধমান - ২,২৬,০৪৭
মালদা - ২,৭২,৮৭৯
উত্তর দিনাজপুর - ১,৮০,১০২
দক্ষিণ দিনাজপুর - ১,২০,৪৯৪
কলকাতা - ১,৫১,৬৩৩
আলিপুরদুয়ার - ১,১১,৩৫৮
দার্জিলিং - ১,১০,৭১৯
ঝাড়গ্রাম - ৮২,৩৯৭
কালিম্পং - ১৯,৩৩৮

সরকারের দাবি, তরুণ প্রজন্মকে ডিজিটাল পরিষেবা ও আর্থিক সহায়তার আওতায় আনতেই ‘যুবসাথী’ প্রকল্প চালু করা হয়েছে। ‘দুয়ারে সরকার’ শিবিরের মাধ্যমে সরাসরি আবেদন গ্রহণ করায় অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলেও জানানো হয়েছে।

 

POST A COMMENT
Advertisement