এপ্রিল থেকে ১২ লক্ষ রেশন গ্রাহকের খাদ্য সরবরাহ বন্ধের আশঙ্কা, কেন?

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ১৭ লক্ষ ২৯ হাজার ৮০২ জন গ্রাহকের তথ্য যাচাইয়ের কথা বলা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত প্রায় সাড়ে ৪ লক্ষের মতো যাচাই হয়েছে, যা মোটের মাত্র ৩১ শতাংশ। ইতিমধ্যেই প্রায় ৩ লক্ষ ৫৮ হাজার কার্ড বাতিল করা হয়েছে এবং প্রায় ১ লক্ষ ৮৭ হাজার বৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে এখনও প্রায় ১২ লক্ষ কার্ডের যাচাই বাকি রয়েছে।

Advertisement
এপ্রিল থেকে ১২ লক্ষ রেশন গ্রাহকের খাদ্য সরবরাহ বন্ধের আশঙ্কা, কেন?
হাইলাইটস
  • এপ্রিল থেকে রাজ্যের প্রায় ১২ লক্ষ রেশন গ্রাহকের খাদ্য সরবরাহ অনিশ্চিত হয়ে পড়তে পারে।
  • কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের তথ্য যাচাই না হলে ভর্তুকিতে চাল-গম সরবরাহ বন্ধ করার সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এপ্রিল থেকে রাজ্যের প্রায় ১২ লক্ষ রেশন গ্রাহকের খাদ্য সরবরাহ অনিশ্চিত হয়ে পড়তে পারে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রাহকদের তথ্য যাচাই না হলে ভর্তুকিতে চাল-গম সরবরাহ বন্ধ করার সতর্কবার্তা দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কার্যকর হলে ৩১ মার্চের পরই সমস্যার মুখে পড়তে পারেন বহু মানুষ। গোটা দেশে এই ঝুঁকির মুখে রয়েছেন প্রায় ৮০ লক্ষ রেশন গ্রাহক।

কেন্দ্র দীর্ঘদিন ধরেই রাজ্যগুলিকে সন্দেহজনক রেশন কার্ডধারীদের তথ্য যাচাই করার নির্দেশ দিচ্ছিল। বিভিন্ন মন্ত্রকের রিপোর্টের ভিত্তিতে দেখা গিয়েছে, বহু ক্ষেত্রে গ্রাহকদের বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে। সেই কারণেই দেশজুড়ে প্রায় ৫ কোটি ৯৫ লক্ষ রেশন গ্রাহকের তথ্য যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়। এর মধ্যে এখনও পর্যন্ত প্রায় ৪ কোটি ১৬ লক্ষ গ্রাহকের যাচাই সম্পন্ন হয়েছে, যা মোটের ৬৯ শতাংশ। এর মধ্যে প্রায় ২ কোটি ১৫ লক্ষ কার্ড বাতিল করা হয়েছে এবং প্রায় ২ কোটি ১ লক্ষ কার্ড বৈধ বলে চিহ্নিত হয়েছে।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ১৭ লক্ষ ২৯ হাজার ৮০২ জন গ্রাহকের তথ্য যাচাইয়ের কথা বলা হয়েছিল। কিন্তু এখনো পর্যন্ত প্রায় সাড়ে ৪ লক্ষের মতো যাচাই হয়েছে, যা মোটের মাত্র ৩১ শতাংশ। ইতিমধ্যেই প্রায় ৩ লক্ষ ৫৮ হাজার কার্ড বাতিল করা হয়েছে এবং প্রায় ১ লক্ষ ৮৭ হাজার বৈধ হিসেবে চিহ্নিত হয়েছে। ফলে এখনও প্রায় ১২ লক্ষ কার্ডের যাচাই বাকি রয়েছে।

কেন্দ্রীয় খাদ্যমন্ত্রকের সাম্প্রতিক বৈঠকে জানানো হয়েছে, ৩১ মার্চের মধ্যে অন্তত ৯০ শতাংশ যাচাই সম্পন্ন করতে হবে। তা না হলে যেসব কার্ডের যাচাই বাকি থাকবে, সেগুলিতে ভর্তুকির খাদ্য সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে।

রাজ্য খাদ্য দপ্তর সূত্রে খবর, প্রশাসন সম্প্রতি এসআইআর এবং নির্বাচনী কাজে ব্যস্ত থাকায় যাচাই প্রক্রিয়া ধীর গতিতে এগিয়েছে। ভোট প্রক্রিয়া শেষ হলেই এই কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

Advertisement

রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, নির্বাচন ও প্রশাসনিক কাজের চাপে অনেক রাজ্যেই যাচাই প্রক্রিয়া পিছিয়ে রয়েছে। তাই সময়সীমা বাড়ানোর দাবি জানানো হবে। তাঁর অভিযোগ, কেন্দ্র ভর্তুকি কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নিচ্ছে।

অন্যদিকে, কেন্দ্র যদি ভর্তুকি বন্ধ করে দেয়, তাহলে রাজ্যের ওপর আর্থিক চাপ বাড়বে। বর্তমানে জাতীয় প্রকল্পের আওতায় রাজ্যে প্রায় ৬ কোটি রেশন গ্রাহক রয়েছেন। রাজ্য সরকার চাল সরবরাহ চালিয়ে যেতে পারলেও গম সরবরাহে সমস্যা তৈরি হতে পারে, কারণ সেটি কেন্দ্রের উপর নির্ভরশীল। ফলে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে।

 

POST A COMMENT
Advertisement