Heatwave Alert: দেশের সবচেয়ে গরম স্থানের তালিকায় বাংলার এই ৩ জায়গা, ভয়ঙ্কর পরিস্থিতি

India hottest cities 2026: অসহ্য গরম। দেশের উষ্ণতম শহরের তালিকায় প্রথম ২৫-এ ঠাঁই হল বাঁকুড়া(Bankura), আসানসোল (Asansol) এবং দুর্গাপুরের (Durgapur)। সোমবার দুপুরের আগেই দুই শহরে পারদ পৌঁছে গেল ৪২ ডিগ্রির ঘরে।

Advertisement
দেশের সবচেয়ে গরম স্থানের তালিকায় বাংলার এই ৩ জায়গা, ভয়ঙ্কর পরিস্থিতিদেশের উষ্ণতম শহরের তালিকায় প্রথম ২৫-এ ঠাঁই হল বাঁকুড়া, আসানসোল এবং দুর্গাপুরের।
হাইলাইটস
  • সোমবার দুপুরের আগেই দুই শহরে পারদ পৌঁছে গেল ৪২ ডিগ্রির ঘরে। 
  • আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।
  • উল্লেখযোগ্য বিষয়টি হল, এই Hottest 25 Cities এর তালিকায় নেই দিল্লি।

India hottest cities 2026: অসহ্য গরম। দেশের উষ্ণতম শহরের তালিকায় প্রথম ২৫-এ ঠাঁই হল বাঁকুড়া(Bankura), আসানসোল (Asansol) এবং দুর্গাপুরের (Durgapur)। সোমবার দুপুরের আগেই দুই শহরে পারদ পৌঁছে গেল ৪২ ডিগ্রির ঘরে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিনে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

AQ.in প্রকাশিত তথ্যানুযায়ী সকাল ১০টা ৩৫ মিনিটের তাপমাত্রা তালিকা অনুযায়ী, বাঁকুড়া, আসানসোল এবং দুর্গাপুরে তাপমাত্রা ইতিমধ্যেই ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। উল্লেখযোগ্য বিষয়টি হল, এই Hottest 25 Cities এর তালিকায় নেই দিল্লি। সেখানে তখন তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি। অর্থাৎ দেশের রাজধানীর থেকেও বেশি গরম পড়ছে পশ্চিমবঙ্গের এই শিল্পাঞ্চলগুলিতে।

শুধু আসানসোল বা দুর্গাপুর নয়। উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, হরিয়ানা এবং পঞ্জাবের একাধিক শহরেও ভয়াবহ তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। দেশের উষ্ণতম শহরের তালিকায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ। সেখানে তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪৪ ডিগ্রি সেলসিয়াসে। একই তাপমাত্রা বান্দা এবং মির্জাপুরেও।

এর পরেই রয়েছে রাজস্থানের শ্রীগঙ্গানগর এবং উত্তরপ্রদেশের ফতেহপুর। সেখানে তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছাড়িয়েছে। পাশাপাশি বারাণসী, ঝাঁসি, ইটাওয়া, জৌনপুর, রেওয়া, সিরসা, সাসারামের মতো শহরগুলিতেও তাপমাত্রা ৪৩ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে।
Hottest

আবহাওয়াবিদদের মতে, শুষ্ক গরম হাওয়া, প্রবল রোদ এবং বজ্রবৃষ্টির অভাবের কারণেই দ্রুত বাড়ছে তাপমাত্রা। বিশেষ করে সমুদ্র থেকে দূরের এলাকাগুলিতেই দাবদাহ বেশি। পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলেও সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

ভারতীয় আবহাওয়া দফতর বা IMD ইতিমধ্যেই উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, হরিয়ানা এবং বিহারের জন্য তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। কোথাও কোথাও আগামী কয়েক দিনে তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়াতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

তবে দিল্লির ক্ষেত্রে পরিস্থিতি খানিকটা আলাদা। সেখানে গরম থাকলেও সন্ধ্যার দিকে ধুলোঝড় এবং বিচ্ছিন্ন বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।  

গরমে অবশ্যই মাথায় রাখুন
চিকিৎসকরা বলছেন, দীর্ঘ সময় এই ধরনের গরমে থাকলে হিট স্ট্রোক, ডিহাইড্রেশন এবং হিট এক্সহসশনের ঝুঁকি বাড়তে পারে। বিশেষ করে দুপুরে অকারণে বাইরে না বেরনোর পরামর্শ দিচ্ছেন তাঁরা। বের হলেও সঙ্গে পর্যাপ্ত ORS মেশানো জল, ছাতা, টুপি, সানগ্লাস রাখতে হবে। একটানা রোদে না ঘুরে, মাঝে মাঝে কয়েক মিনিটের জন্য ছায়ায় বিশ্রাম নিতে হবে। ভারী খাওয়াদাওয়া এড়িয়ে চলতে হবে। সুতি বা লিনেনের ঢিলেঢালা, হালকা রঙের পোশাক পরাই শ্রেয়। 

Advertisement

POST A COMMENT
Advertisement