BA Committee Meeting: জেলবন্দি থাকলেও BA কমিটির আমন্ত্রণপত্র গেল পার্থর বাড়িতে

SSC কেলেঙ্কারিতে জেলে বন্দি পার্থ চট্টোপাধ্যায়। এদিকে, তাঁর কাছেই এল বিধানসভার বিএ কমিটির বৈঠকের আমন্ত্রণ। প্রসঙ্গত, আগামী ১২ সেপ্টেম্বর বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই কমিটির সদস্য হিসাবে তাঁকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের তরফে তাঁকে এই পত্র পাঠানো হয়। 

Advertisement
জেলবন্দি থাকলেও BA কমিটির আমন্ত্রণপত্র গেল পার্থর বাড়িতেপার্থ চট্টোপাধ্যায়
হাইলাইটস
  • SSC কেলেঙ্কারিতে জেলে বন্দি পার্থ চট্টোপাধ্যায়
  • এদিকে, তাঁর কাছেই এল বিধানসভার বিএ কমিটির বৈঠকের আমন্ত্রণ
  • আগামী ১২ সেপ্টেম্বর বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে

SSC কেলেঙ্কারিতে জেলে বন্দি পার্থ চট্টোপাধ্যায়। এদিকে, তাঁর কাছেই এল বিধানসভার বিএ কমিটির বৈঠকের আমন্ত্রণ। প্রসঙ্গত, আগামী ১২ সেপ্টেম্বর বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সেখানেই কমিটির সদস্য হিসাবে তাঁকে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের তরফে তাঁকে এই পত্র পাঠানো হয়। 

বিমান বন্দ্যোপাধ্যায় জানান, পার্থ চট্টোপাধ্যায়ের বিধায়ক পদ এখনও খারিজ হয়নি। এখনও বিচারাধীন তাঁর মামলা। এখনও কমিটির সদস্য হওয়ায় , পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ম অনুযায়ী আমন্ত্রণ পাঠানো হয়েছে। পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বিজয়কেতনের বাড়ির ঠিকানায় আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।

আগামী ১৪ সেপ্টেম্বর থেকে বিধানসভার স্বল্পকালীন অধিবেশন শুরু হতে চলেছে। সেই অধিবেশনের এই বিএ কমিটির বৈঠকে তাঁর কাছে আমন্ত্রণ যায়। গত ১১ বছর ধরে পরিষদীয়মন্ত্রীর দায়িত্বে ছিলেন পার্থ। এই কমিটির একজন গুরুর্ত্বপূর্ণ সদস্য তিনি। তবে, এইমুহূর্তে জেলে রয়েছেন পার্থ। তা যান সত্ত্বেও যেন তাঁকে কেন আমন্ত্রণ পত্র পাঠানো হল? তা নিয়ে বিরোধী মহলের তরফে উঠেছে প্রশ্ন।

তবে জুলাইয়ে ইডির হানায় তাঁর নামে এসএসসি দুর্নীতি ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে বিপুল অর্থ সহ প্রচুর যৌথ সম্পত্তির হদিশ মেলায়, আর্থিক কেলেঙ্কারিরও অভিযোগ ওঠে। বিপুল অর্থ মেলার ঘটনায় তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি। এই বিপুল অর্থ কোথা থেকে এল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দলের জিজ্ঞাসাবাদ চলছে। দুর্নীতিতে নাম জড়ানোর পর দল থেকে সাসপেন্ডও করা হয় তাঁকে। এরই মধ্যে তাঁকে বিএ কমিটির আমন্ত্রণ পাঠিয়ে নিয়মরক্ষার জন্য আমন্ত্রণ বললেও, বিরোধীদের কটাক্ষের মুখে পড়ে শাসক দল। 

POST A COMMENT
Advertisement