Baranagar-Barrackpore Metro ১৫ বছর কেন আটকে ছিল? সত্যিটা জানালেন KMC-র বিশেষজ্ঞরা

প্রায় ১৫ বছর ধরে আটকে থাকা  বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পে আশার আলো। দীর্ঘ টানাপড়েনের পর সোমবার প্রকল্পে ছাড়পত্র দিয়েছে কলকাতা পুরসভা (KMC)। ফলে উত্তর শহরতলির বহু প্রতীক্ষিত এই মেট্রো করিডরের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পথ খুলে গেল।

Advertisement
Baranagar-Barrackpore Metro ১৫ বছর কেন আটকে ছিল? সত্যিটা জানালেন KMC-র বিশেষজ্ঞরাদীর্ঘ টানাপড়েনের পর সোমবার প্রকল্পে ছাড়পত্র দিয়েছে কলকাতা পুরসভা (KMC)।
হাইলাইটস
  • প্রায় ১৫ বছর ধরে আটকে থাকা  বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পে আশার আলো।
  • প্রকল্পে ছাড়পত্র দিয়েছে কলকাতা পুরসভা (KMC)।

প্রায় ১৫ বছর ধরে আটকে থাকা  বরানগর-ব্যারাকপুর মেট্রো প্রকল্পে আশার আলো। দীর্ঘ টানাপড়েনের পর সোমবার প্রকল্পটিকে ছাড়পত্র দিয়েছে কলকাতা পুরসভা (KMC)। ফলে উত্তর শহরতলির বহু প্রতীক্ষিত এই মেট্রো করিডরের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পথ খুলে গেল। কিন্তু এত দিন আটকে ছিল কেন? ইঞ্জিনিয়াররা বলছেন, মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল বিটি রোডের নীচে থাকা বিশাল জল সরবরাহের পাইপলাইন। বিটি রোডের তলা দিয়ে মেন পলতা-টালা কানেকশন গিয়েছে। 

প্রকল্পের কাজ শুরু করতে গেলে কিলোমিটারের পর কিলোমিটার পাইপলাইন তুলে নতুন জায়গায় বসানোর ব্যবস্থা করতে হবে। কিন্তু সেই কাজ নিয়েই দীর্ঘদিন ধরে পুরসভা এবং মেট্রো কর্তৃপক্ষের মধ্যে জটিলতা তৈরি হয়েছিল। এমনিতেই এই অঞ্চল ঘনবসতিপূর্ণ। ফলে জল সাপ্লাইয়ের চাহিদা দিন-দিন বাড়ছে। একদিকে সেই আপগ্রেডেশনের কাজ চলছিল। তারই মধ্যে আবার মেট্রোর জন্য় নতুন করে সম্পূর্ণ সাপ্লাই লাইন বদলের প্ল্যান। পুরো বিষয়টি রীতিমতো ঘেঁটে গিয়েছিল। মত ইঞ্জিনিয়ারদের।

প্রাক্তন KMC ইঞ্জিনিয়ার প্রসূন চন্দের কথায়, 'বিটি রোডের নিচের জল সরবরাহ ব্যবস্থা অত্যন্ত জটিল। শহরের বিস্তীর্ণ এলাকার পানীয় জলের জোগান যাতে এক মুহূর্তের জন্যও ব্যাহত না হয়, সেই বিষয়টি মাথায় রেখেই পাইপলাইন সরানোর প্ল্যান করতে হয়েছে। তাই কাজটি শুধু মেট্রোর পরিকাঠামো তৈরির বিষয় ছিল না, এর সঙ্গে নাগরিক পরিষেবার নিরাপত্তাও জড়িয়ে।'

৪৮ ইঞ্চির পাইপ বন্ধ, বসবে ৭২ ইঞ্চির নতুন পাইপ
কলকাতা পুরসভার তরফে রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)-এর প্রকল্প বিভাগের জেনারেল ম্যানেজারকে পাঠানো চিঠিতে নতুন পরিকল্পনার কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, বর্তমানে থাকা ৪৮ ইঞ্চি ব্যাসের জল সরবরাহের পাইপগুলির পরিবর্তে ৭২ ইঞ্চি ব্যাসের নতুন পাইপ বসানো হবে।

এর ফলে এক দিকে মেট্রো প্রকল্পের জন্য প্রয়োজনীয় জায়গা পাওয়া যাবে, অন্য দিকে পানীয় জলের সরবরাহও নিরাপদ রাখা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

একসঙ্গে ছ’টি পাইপলাইন নিয়ে কাজ
রেল সূত্রে খবর, মোট ছ’টি জল সরবরাহের পাইপলাইন বন্ধ করে নতুন পাইপলাইন তৈরি করতে হবে। কাজটি বড় এবং জটিল হলেও পরিকল্পনা করে এগোলে তা সম্ভব বলেই মনে করছেন কর্তৃপক্ষ।

Advertisement

এক রেল আধিকারিকের কথায়, দীর্ঘদিন প্রকল্পটি আটকে থাকার পিছনে একাধিক কারণ ছিল। তবে এখন পুরসভা এবং মেট্রো কর্তৃপক্ষের মধ্যে কো-অর্ডিনেশনের মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা হচ্ছে।

মে মাসের বৈঠকের পরই নড়েচড়ে বসে কর্তৃপক্ষ
এই জট কাটাতে গত ২৬ মে KMC এবং মেট্রো কর্তৃপক্ষের মধ্যে বৈঠক হয়েছিল। সেই বৈঠকের পর সমস্যার সমাধান নিয়ে প্রাথমিক ঐকমত্য তৈরি হয়। তার পরেই RVNL মেট্রোর ভায়াডাক্ট এবং ১০টি ওপেন স্টেশন তৈরির জন্য টেন্ডার রিলিজ করে।

অর্থাৎ, দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে প্রকল্পটি ধীরে ধীরে বাস্তবায়নের দিকে এগোতে শুরু করেছে।

কী বললেন শুভেন্দু অধিকারী?
KMC-র NOC পাওয়ার পর বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানান,  বরানগর-ব্যারাকপুর মেট্রো করিডরের জন্য পুরসভার এই ছাড়পত্র উত্তর শহরতলির পরিবহণ ব্যবস্থার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।তাঁর বক্তব্য, এই মেট্রো চালু হলে যাতায়াতের সময় কমবে, বিটি রোডের যানজটের চাপও অনেকটাই কমানো সম্ভব হবে। একই সঙ্গে উত্তর কলকাতা ও শহরতলির মানুষের জন্য আধুনিক এবং নিরাপদ পরিবহণের সুযোগ বাড়বে।

 বরানগর-ব্যারাকপুর মেট্রো চালু হলে উত্তর শহরতলির যাতায়াত ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে বিটি রোডের উপর নির্ভরশীল যাত্রীদের একটি বড় অংশ মেট্রোয় চলে এলে সড়কপথের চাপও কমবে বলে মনে করা হচ্ছে। 

POST A COMMENT
Advertisement