Baruipur Minor Murder: 'মোমবাতি মিছিল হবে না?' বারুইপুর-কাণ্ডে বিষ্ফোরক কুণাল, TMC বলল, 'ক্ষমতা দখলের পর...'

Baruipur minor murder: 'নারী সুরক্ষার প্রতিশ্রুতি ভুলে গিয়েছে বিজেপি'। বারুইপুরে নাবালিকার খুন-ধর্ষণের ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস। এক্স এবং ফেসবুক পোস্টে শুভেন্দু অধিকারীর সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছে ঘাসফুল শিবির।

Advertisement
'মোমবাতি মিছিল হবে না?' বারুইপুর-কাণ্ডে বিষ্ফোরক কুণাল, TMC বলল, 'ক্ষমতা দখলের পর...'নাবালিকার দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র উত্তপ্ত বারুইপুর। র
হাইলাইটস
  • বারুইপুরে নাবালিকার খুন-ধর্ষণের ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস। 
  •  এক্স এবং ফেসবুক পোস্টে শুভেন্দু অধিকারীর সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছে ঘাসফুল শিবির।
  • বারুইপুরের ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ।

Baruipur minor murder: 'নারী সুরক্ষার প্রতিশ্রুতি ভুলে গিয়েছে বিজেপি'। বারুইপুরে নাবালিকার খুন-ধর্ষণের ঘটনায় সরব তৃণমূল কংগ্রেস। এক্স এবং ফেসবুক পোস্টে শুভেন্দু অধিকারীর সরকারকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছে ঘাসফুল শিবির। তৃণমূলের অফিশিয়াল এক্স (টুইটার) হ্যান্ডলে লেখা হয়েছে, 'বাংলায় মহিলাদের ওপর অপরাধের গ্রাফ ক্রমশ বাড়ছে, অথচ বিজেপির সমস্ত ভুয়ো প্রতিশ্রুতি আবারও মুখ থুবড়ে পড়েছে। ক্ষমতা দখলের জন্য ফাঁপা প্রতিশ্রুতি দেওয়ায় বিজেপি সবসময় এগিয়ে। কিন্তু যখন মহিলাদের পাশে দাঁড়িয়ে সুবিচারের কথা আসে, তখন তারা নীরব।'

‘মোমবাতি মিছিলের কভারেজ হবে না?’ তোপ কুণালের
বারুইপুরের ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। নিজের ফেসবুক ওয়ালে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, 'বারুইপুর। ভয়ঙ্কর ঘটনা। বালিকাকে ধর্ষণ করে খুন। এলাকা উত্তপ্ত। রোষে আইন হাতে তুলে নেওয়ার বিপজ্জনক প্রবণতা।' পাশাপাশি অভিযুক্তদের একজনের পালিয়ে যাওয়ার ঘটনা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। তাঁর কটাক্ষ, 'এক বজ্জাতের পালিয়ে যাওয়ার অভিযোগও আছে। পালালো নাকি পালাতে দেওয়া হল? বাংলা মিডিয়ায় দিনভর প্রচার, সন্ধের আলোচনা, মোমবাতি মিছিলের কভারেজ হবে না?'

কুণালে আরও এক পোস্টে জানান, 'বারুইপুর যেতে চেয়েছিলেন জননেত্রী। খবর পেয়ে তাঁকে আটকাতে তাঁর বাড়ির সামনে বিরাট পুলিশবাহিনী, ব্যারিকেড। যাতে নেত্রী এখন বেরোতে না পারেন। সূত্রের খবর, কালও এই ব্যারিকেড থাকবে। পুলিশের তরফে এখনও সরকারিভাবে কিছু বলা হয়নি। কিন্তু একাধিক সূত্র বিষয়টি জানাচ্ছে। নেত্রী তৈরি হয়ে গিয়েছিলেন। আপাতত পরিস্থিতি জটিল।'

রণক্ষেত্র বারুইপুর: গণপিটুনিতে মৃত্যু যুবকের
শনিবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর রবিবার সকালে বাড়ির কাছের একটি পুকুর থেকে ১২ বছর বয়সী নাবালিকার দেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, তাকে অপহরণের পর গণধর্ষণ করে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। দেহ উদ্ধারের পর থেকেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। শিয়ালদহ-নামখানা শাখার রেললাইন এবং রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়।

Advertisement

এরই মধ্যে উত্তেজিত জনতার রোষ গিয়ে পড়ে স্থানীয় এক যুবকের ওপর। সন্দেহভাজনদের সঙ্গে তাঁকে দেখা গিয়েছিল; এই অভিযোগ তুলে তাঁকে পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ। যদিও এই গণপিটুনির ঘটনার পৃথক তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং দোষীদের কঠোরতম শাস্তির আশ্বাস দিয়েছেন।

 

POST A COMMENT
Advertisement