Sankrail Howrah BJP: সাঁকরাইলে পতাকা খোলা নিয়ে সংঘর্ষ, BJP নেত্রী-ছেলেকে মারধরের অভিযোগ

Sankrail Howrah BJP Leader Assault: হাওড়ার সাঁকরাইলে বিজেপির পতাকা খোলা ঘিরে সংঘর্ষের অভিযোগ। পতাকা খোলার প্রতিবাদ করায় এক বিজেপি নেত্রী ও তাঁর ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।

Advertisement
সাঁকরাইলে পতাকা খোলা নিয়ে সংঘর্ষ, BJP নেত্রী-ছেলেকে মারধরের অভিযোগপতাকা খোলার প্রতিবাদ করায় এক বিজেপি নেত্রী ও তাঁর ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।
হাইলাইটস
  • হাওড়ার সাঁকরাইলে বিজেপির পতাকা খোলা ঘিরে সংঘর্ষের অভিযোগ।
  • পতাকা খোলার প্রতিবাদ করায় এক বিজেপি নেত্রী ও তাঁর ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে।
  • ঘটনায় সাঁকরাইল থানার পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।

Sankrail Howrah BJP Leader Assault: হাওড়ার সাঁকরাইলে বিজেপির পতাকা খোলা ঘিরে সংঘর্ষের অভিযোগ। পতাকা খোলার প্রতিবাদ করায় এক বিজেপি নেত্রী ও তাঁর ছেলেকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় সাঁকরাইল থানার পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। ধৃতদের বিরুদ্ধে মারধর-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে দক্ষিণ হাওড়ার পাঁচপাড়া পঞ্চায়েতের নিমতলা শিবমন্দির এলাকায়। এখনও বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়নি। কিন্তু তার আগেই এলাকায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। বিজেপির অভিযোগ, বৃহস্পতিবার রাত প্রায় ১০টা নাগাদ স্থানীয় তৃণমূল কর্মী অমিত দাস বিজেপির দলীয় পতাকা খুলে ফেলছিলেন। সেই সময় বিষয়টি নজরে আসে বিজেপির দক্ষিণ হাওড়া ৩ নম্বর মণ্ডলের শক্তিকেন্দ্র প্রমুখ মানবিতা দাসের।

অভিযোগ, পতাকা খোলা নিয়ে প্রতিবাদ করতেই মানবিতা দাসের উপর হামলা চালানো হয়। বিজেপির দাবি, অমিত দাস তাঁকে বেধড়ক মারধর করেন। হামলায় গুরুতর জখম হন মানবিতা। ঘটনাটি জানতে পেরে তাঁকে বাঁচাতে ছুটে যান তাঁর ছেলে প্রীতম দাস। প্রীতম দক্ষিণ হাওড়া ৩ নম্বর মণ্ডলের যুব সাধারণ সম্পাদক। অভিযোগ, তাকেও মারধর করা হয়। আহত মা ও ছেলেকে দ্রুত দক্ষিণ হাওড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।

এরপর সাঁকরাইল থানায় অমিত দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন মানবিতা দাস। অভিযোগের ভিত্তিতে পুলিশ অমিত দাসকে গ্রেফতার করে। তবে ঘটনার পাল্টা অভিযোগও দায়ের করেছে অমিতের পরিবার। পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এই ঘটনায় শুধু অমিত দাস নন, আরও দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন দক্ষিণ হাওড়া বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি রবিন পাল এবং মানবিতা দাসের দেওর সোমনাথ দাস। ফলে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে এলাকায়।

গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার সাঁকরাইল থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিক্ষোভকারীরা প্রিজন ভ্যান আটকে দেন। এর জেরে কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হয়। সাঁকরাইল থানার আইসি-র সঙ্গে বিজেপি কর্মীদের বাকবিতণ্ডাও হয় বলে অভিযোগ।

Advertisement

বিজেপির অভিযোগ, পরিকল্পিত ভাবে তাঁদের কর্মীদের উপর হামলা চালানো হয়েছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগ এবং পাল্টা অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তার জন্য এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

সংবাদদাতা: বৈদ্যনাথ ঝা

POST A COMMENT
Advertisement