Sujit Mondal Murder: দেহের টুকরো উদ্ধার হয়েছিল, BJP নেতা সুজিত খুনে CID-র নির্দেশ, স্ত্রীকে চাকরিও

সুজিত মণ্ডল খুনের ঘটনায় জিরো টলারেন্স নীতি নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। BJP নেতা খুনের ঘটনায় CID তদন্তের নির্দেশ দিলেন তিনি। সঙ্গে স্ত্রী রাজি থাকলে তাঁকে হোমগার্ডের চাকরি দেওয়ারও ঘোষণা করলেন।

Advertisement
দেহের টুকরো উদ্ধার হয়েছিল, BJP নেতা সুজিত খুনে CID-র নির্দেশ, স্ত্রীকে চাকরিওশুভেন্দু বলেন, অতিরিক্ত বৃষ্টির জেরেই জলাধার বাঁচাতে নির্দিষ্ট পরিমাণ জল ছাড়তে হয়েছে।
হাইলাইটস
  • সুজিত মণ্ডল খুনের ঘটনায় CID তদন্ত
  • স্ত্রী রাজি থাকলে তাঁকে হোমগার্ডের চাকরি
  • ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যেরও ঘোষণা

ধুলিয়ানে সুজিত মণ্ডল খুনের ঘটনায় জিরো টলারেন্স নীতি নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্ন থেকে তিনি ঘোষণা করলেন, CID তদন্ত করবে এই খুনের ঘটনা। পাশাপাশি এক শীর্ষ পুলিশ আধিকারিককে চাকরি সহ একাধিক বড় বড় নির্দেশ দিলেন এই মামলায়। 

মুখ্যমন্ত্রীর ঘোষণা
ধুলিয়ানে সুজিত মণ্ডল খুনের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। আর সে কারণেই CID তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। তিনি বলেন, 'আলাদা হলেও এই ঘটনা হরগোবিন্দ দাসের কথা মনে করিয়ে দিচ্ছে। সে কারণেই ঘটনার তদন্ত করবে CID।' পাশাপাশি শুভেন্দু জানান, যদি রাজি থাকেন তাহলে মৃতের স্ত্রীকে হোমগার্ডের চাকরি এবং ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে। 

সুজিত মণ্ডলের সঙ্গে কী ঘটে?
মুর্শিদাবাদের সামশেরগঞ্জে BJP নেতা সুজিত মণ্ডল ২৮ অগাস্ট থেকে নিখোঁজ ছিলেন। তাঁকে খুনের অভিযোগে এক মহিলা সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে খুনের পাশাপাশি তথ্যপ্রমাণ লোপাটেরও অভিযোগ দায়ের হয়েছে। ফরাক্কার বল্লালপুর ঘাট সংলগ্ন এলাকা থেকে সুজিতের দেহের কিছু অংশ উদ্ধার করে পুলিশ। বাকি দেহাংশের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। উদ্ধার হওয়া দেহাংশ ময়নাতদন্ত হয়েছে জঙ্গিপুর হাসপাতালে। DNA এবং ফরেনসিক পরীক্ষাও হচ্ছে। সুদের টাকা সঠিক সময়ে না মেটানো নিয়েই বচসার জেরে এই খুনের ঘটনা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। তবে এই মামলায় এবার তদন্ত করবে CID। 
 

 

POST A COMMENT
Advertisement