BJP MLA Rekha Patra: BJP MLA রেখা পাত্রের সে কী মার আত্মীয়কে! জমি বিবাদের যে VIDEO VIRAL

সঞ্জিত নস্কর নামে এক আত্মীয়র জায়গা ২০২৫ সালে জোর করে দখল করতে যান রেখা পাত্র ও তাঁর বাপের বাড়ির লোকেরা। সেই সময় বসিরহাট আদালত ওই জায়গার উপর স্টে অর্ডার দিয়ে দেয়। তারপর বসিরহাটের আদালত জানায়, ২০২৭ সালের ২৮ এপ্রিল পর্যন্ত ওই জায়গায় শুধুমাত্র সঞ্জিত নস্কর যেতে পারবেন। তিনি চাষবাস করতে পারবেন। সেই অর্ডার মতো সঞ্জিত নস্কর ওই জমিতে চাষ করতে যান।

Advertisement
BJP MLA রেখা পাত্রের সে কী মার আত্মীয়কে! জমি বিবাদের যে VIDEO VIRALবিজেপি বিধায়ক রেখা পাত্র
হাইলাইটস
  • সঞ্জিত নস্কর নামে এক আত্মীয়র জায়গা ২০২৫ সালে জোর করে দখল করতে যান রেখা পাত্র ও তাঁর বাপের বাড়ির লোকেরা
  • সেই সময় বসিরহাট আদালত ওই জায়গার উপর স্টে অর্ডার দিয়ে দেয়
  • ২০২৭ সালের ২৮ এপ্রিল পর্যন্ত ওই জায়গায় শুধুমাত্র সঞ্জিত নস্কর যেতে পারবেন

জমি নিয়ে বিবাদ। সেই ঝামেলা থেকেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি বিধায়ক রেখা পাত্র বলে অভিযোগ। আর তিনি যখন ঝামেলায় জড়াচ্ছেন, ঠিক তখন তাঁর সামনে উপস্থিত পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। সেই সময় তাঁকে আকটানোর চেষ্টাও হয়। কিন্তু তাতেও কোনও লাভ হয়নি বলে দাবি করছে এলাকাবাসী। 

ইতিমধ্যেই এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঝড়ের গতিতে চলছে শেয়ার। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি bangla.aajtak.in।

কী ঘটনা? 
এলাকাবাসী সূত্রে খবর, সন্দেশখালি থানার অন্তর্গত বউ ঠাকুরানীর এলাকায় হিঙ্গলগঞ্জের বিধায়ক তথা সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রের বাপের বাড়ি। এই বাপের বাড়ির সম্পত্তি নিয়ে গত কয়েক বছর ধরে পরিবারের লোকেদের মধ্যে ঝামেলা লেগেই রয়েছে।

অভিযোগ, সঞ্জিত নস্কর নামে এক আত্মীয়র জায়গা ২০২৫ সালে জোর করে দখল করতে যান রেখা পাত্র ও তাঁর বাপের বাড়ির লোকেরা। সেই সময় বসিরহাট আদালত ওই জায়গার উপর স্টে অর্ডার দিয়ে দেয়। তারপর বসিরহাটের আদালত জানায়, ২০২৭ সালের ২৮ এপ্রিল পর্যন্ত ওই জায়গায় শুধুমাত্র সঞ্জিত নস্কর যেতে পারবেন। তিনি চাষবাস করতে পারবেন। সেই অর্ডার মতো সঞ্জিত নস্কর ওই জমিতে চাষ করতে যান। সেই সময় খবর পেয়ে রেখা পাত্র ওই এলাকায় গিয়ে সঞ্জিত নস্করকে চাষের জমি থেকে তুলে দেন। তাঁর সঙ্গে উপস্থিত হয়ে যান অনুগামীরা। এরপর শুরু হয়ে যায় বচসা। সেখান থেকেই হাতাহাতি শুরু হয়ে যায়। সেই হাতাহাতিতে অংশ নিতে দেখা যায় রেখা পাত্রকেও।  

ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর সামনেই হাতাহাতি চলছে। এমনকী রেখা পাত্রও সেই হাতাহাতিতে জড়িয়ে গিয়েছেন। 

আর এই ভিডিও সামনে আসার পরই নিন্দার ঝড় শুরু হয়েছে। একাংশের মতে, রেখা পাত্র একজন বিধায়ক। তিনি কীভাবে এমন একটা ঘটনায় জড়িয়ে পড়লেন? আবার একদলের মতে, বিজেপি বিধায়ক নিজের ক্ষমতা ব্যবহার করে সাধারণ মানুষের উপর আস্ফালন দেখাচ্ছেন। এটা খুব একটা ভাল কাজ নয়। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement