BJP parivartan yatra: শিলিগুড়ি থেকে পুরুলিয়া, শেষ দিনে রাজ্যের ৯ জায়গায় বিজেপির পরিবর্তন যাত্রা, কোথায় কোন নেতা?

বিধানসভা নির্বাচন ২০২৬ কে সামনে রেখে রাজ্যজুড়ে বিজেপির ডাকা ‘পরিবর্তন যাত্রা’-র শেষ দিন আজ। গত ১ তারিখ থেকে শুরু হওয়া এই কর্মসূচি রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে আজ সমাপ্তির পথে। দলীয় সূত্রে জানা গিয়েছে, শেষ দিনে রাজ্যের মোট ৯টি রুটে পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হবে। প্রতিটি জনসভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও রাজ্যের একাধিক শীর্ষ নেতা।

Advertisement
শিলিগুড়ি থেকে পুরুলিয়া, শেষ দিনে রাজ্যের ৯ জায়গায় বিজেপির পরিবর্তন যাত্রা, কোথায় কোন নেতা?বিজেপির পরিবর্তন যাত্রা।-ফাইল ছবি
হাইলাইটস
  • বিধানসভা নির্বাচন ২০২৬ কে সামনে রেখে রাজ্যজুড়ে বিজেপির ডাকা ‘পরিবর্তন যাত্রা’-র শেষ দিন আজ।
  • গত ১ তারিখ থেকে শুরু হওয়া এই কর্মসূচি রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে আজ সমাপ্তির পথে।

বিধানসভা নির্বাচন ২০২৬ কে সামনে রেখে রাজ্যজুড়ে বিজেপির ডাকা ‘পরিবর্তন যাত্রা’-র শেষ দিন আজ। গত ১ তারিখ থেকে শুরু হওয়া এই কর্মসূচি রাজ্যের বিভিন্ন প্রান্ত ঘুরে আজ সমাপ্তির পথে। দলীয় সূত্রে জানা গিয়েছে, শেষ দিনে রাজ্যের মোট ৯টি রুটে পরিবর্তন যাত্রা অনুষ্ঠিত হবে। প্রতিটি জনসভায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় ও রাজ্যের একাধিক শীর্ষ নেতা।

বিজেপির এই কর্মসূচির পরবর্তী বড় আয়োজন হতে চলেছে আগামী ১৪ মার্চ কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভাকে ঘিরেই এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে গেরুয়া শিবির।

শেষ দিনের পরিবর্তন যাত্রার প্রথম কর্মসূচি অনুষ্ঠিত হবে শিলিগুড়িতে। ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের পিডব্লিউডি মোড় এবং কৃষ্ণকান্ত হাই স্কুল এলাকায় জনসভা হবে। সেখানে উপস্থিত থাকবেন অর্জুন মুন্ডা, রাজু বিস্তা, ড. জয়ন্ত রায়, দীপক বর্মন, মনোজ টিগ্গা, ড. শঙ্কর ঘোষ এবং রূপা গঙ্গোপাধ্যায়।

মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রে দ্য মাউন্টিং পাবলিক স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দ্বিতীয় যাত্রার জনসভা। সেখানে উপস্থিত থাকবেন নিশীথ প্রামাণিক, খগেন মুর্মু, দিলীপ ঘোষ এবং কার্তিক পাল।

নদিয়ার চাকদহ বিধানসভা কেন্দ্রের শিলিন্দা এলাকায় তৃতীয় জনসভা হবে। এই সভায় যোগ দেওয়ার কথা রয়েছে কেশব প্রসাদ মৌর্য, জগন্নাথ সরকার, রাহুল সিনহা, আলি হোসেন এবং মফুজা খাতুনের।

উত্তর ২৪ পরগনার হাবড়া বিধানসভা কেন্দ্রের কেএমআর ইনস্টিটিউট ময়দানে চতুর্থ জনসভা অনুষ্ঠিত হবে। সেখানে থাকবেন অমিত মালব্য, লকেট চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ এবং অর্জুন সিং।

দক্ষিণ ২৪ পরগনার কুলপি বিধানসভা কেন্দ্রে পঞ্চম কর্মসূচি অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন নায়াব সিং সাইনি, শর্বরী মুখার্জি, সজল ঘোষ এবং রিতেশ তিওয়ারি।

হাওড়া-হুগলি অঞ্চলের যাত্রার জনসভা হবে চন্দ্রকোনা টাউনে। এই সভায় থাকবেন বিজয় সিনহা, জ্যোতির্ময় সিং মাহাতো এবং দেবশ্রী চৌধুরী।

মেদিনীপুরের ময়না বিধানসভা কেন্দ্রে স্বপ্ন পুরণ গেস্ট হাউস ময়দানে সপ্তম জনসভা অনুষ্ঠিত হবে। সেখানে উপস্থিত থাকবেন মোহন মাজি, অগ্নিমিত্রা পাল, সৌমেন্দু অধিকারী এবং ফাল্গুনি পাত্র।

Advertisement

পুরুলিয়ার বরজোড়া ফুটবল মাঠে অষ্টম জনসভা হবে। সেখানে উপস্থিত থাকবেন শুভেন্দু অধিকারী এবং ড. সুভাষ সরকার।

অন্যদিকে, বর্ধমানের দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে ৫৪ ফুট ক্ষুদিরাম মাঠে অনুষ্ঠিত হবে নবম জনসভা। সেখানে থাকবেন শমীক ভট্টাচার্য, সৌমিত্র খান, জগন্নাথ চট্টোপাধ্যায় এবং ভারতী ঘোষ।

রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য আগেই জানিয়েছিলেন, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৯টি পরিবর্তন যাত্রা শুরু হয়েছে। প্রায় ৫,০০০ কিলোমিটার পথ অতিক্রম করে সেই যাত্রাগুলি ১০ মার্চের মধ্যে কলকাতায় এসে পৌঁছবে। এরপর ১৪ মার্চ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা ঘিরেই এই কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে ৭ মার্চ ব্রিগেডের সভা থেকে পরিবর্তনের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী। পাঁচ বছর পর আবারও সেই একই মঞ্চে বিজেপি তাদের শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিচ্ছে।

 

POST A COMMENT
Advertisement