CM-এর নাম ঘোষণা করতে চলেছে BJP, রাইটার্স সংস্কারে অন্তত ৮ মাস, তাহলে কোথায় কাজ হবে?

পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, রাইটার্স বিল্ডিংয়ের মূল ভবনের সংস্কারের মাত্র ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে। পুরো সংস্কার সম্পূর্ণ করতে আরও অন্তত ৬ থেকে ৮ মাস সময় লাগতে পারে। নিরাপত্তা ও পরিকাঠামোগত কারণে আপাতত মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা সেখানে স্থায়ীভাবে বসতে পারবেন না।

Advertisement
CM-এর নাম ঘোষণা করতে চলেছে BJP,  রাইটার্স সংস্কারে অন্তত ৮ মাস, তাহলে কোথায় কাজ হবে?রাইটার্স বিল্ডিং।-ফাইল ছবি
হাইলাইটস
  • শনিবার সকাল ১০টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী।
  • এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির একাধিক শীর্ষ নেতা ও এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা।

শনিবার সকাল ১০টায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ নেবেন বাংলার প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী। এই ঐতিহাসিক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির একাধিক শীর্ষ নেতা ও এনডিএ শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা।

তবে শপথগ্রহণের পরই সবচেয়ে তাৎপর্যপূর্ণ রাজনৈতিক বার্তা দিতে চলেছে নতুন সরকার। মুখ্যমন্ত্রী সরাসরি যাবেন রাইটার্স বিল্ডিং। দীর্ঘদিন বাংলার প্রশাসনিক ক্ষমতার কেন্দ্র হিসেবে পরিচিত এই ঐতিহাসিক ভবন থেকেই একসময় রাজ্যের শাসনকার্য পরিচালিত হত। ২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায় সচিবালয়কে হাওড়ার নবান্ন সরিয়ে নিয়ে যান।

নতুন বিজেপি সরকারের এই পদক্ষেপকে রাজনৈতিকভাবে অত্যন্ত প্রতীকী বলেই মনে করা হচ্ছে। বিজেপির শীর্ষ নেতৃত্বের একাংশের মতে, ‘নবান্ন’ নামটি গত এক দশকের তৃণমূল সরকারের সঙ্গে গভীরভাবে জড়িয়ে গিয়েছে। তাই প্রশাসনিকভাবে নতুন সূচনার বার্তা দিতেই ফের রাইটার্সে ফেরার পরিকল্পনা।

যদিও বাস্তবে এখনই পুরো সচিবালয় সেখানে স্থানান্তর সম্ভব নয়। পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, রাইটার্স বিল্ডিংয়ের মূল ভবনের সংস্কারের মাত্র ২৫ শতাংশ কাজ শেষ হয়েছে। পুরো সংস্কার সম্পূর্ণ করতে আরও অন্তত ৬ থেকে ৮ মাস সময় লাগতে পারে। নিরাপত্তা ও পরিকাঠামোগত কারণে আপাতত মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরা সেখানে স্থায়ীভাবে বসতে পারবেন না।

তাই আপাতত মুখ্যমন্ত্রীর অস্থায়ী কার্যালয় হিসেবে বিধানসভার অ্যানেক্স ভবনকে ভাবা হচ্ছে। শপথের পর নতুন মুখ্যমন্ত্রী কিছু সময়ের জন্য রাইটার্সে গিয়ে প্রতীকীভাবে দফতরে বসবেন, তারপর প্রথম মন্ত্রিসভার বৈঠকের জন্য বিধানসভায় যাবেন।
রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, ৮ মে সন্ধেয় নতুন মুখ্যমন্ত্রীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তাঁর কথায়, 'রাইটার্সে ফেরার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নতুন মুখ্যমন্ত্রীই।'

বিজেপি সূত্রের দাবি, রবীন্দ্রজয়ন্তীর দিন সরকার গঠনের মাধ্যমে তারা বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি নিজেদের দায়বদ্ধতার বার্তাও তুলে ধরতে চাইছে।

 

Advertisement

POST A COMMENT
Advertisement