BJP Takes Over TMC Office: ব্যারাকপুরে TMC পার্টি অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, তুমুল উত্তেজনা

ব্যারাকপুরে যুব তৃণমূলের পার্টি অফিসের দখল নিল বিজেপি। এখান থেকে একাধিক অপরাধমূলক কাজ চলত বলে অভিযোগ। যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

Advertisement
ব্যারাকপুরে TMC পার্টি অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, তুমুল উত্তেজনাTMC পার্টি অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
হাইলাইটস
  • ব্যারাকপুরে যুব তৃণমূলের পার্টি অফিসের দখল নিল বিজেপি
  • এখান থেকে একাধিক অপরাধমূলক কাজ চলত বলে অভিযোগ
  • যার ফলে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে

পার্টি অফিস দখলকে কেন্দ্র করে উত্তেজনা উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। সেখানে যুব তৃণমূল কংগ্রেসের একটি পার্টি অফিস দখলকে কেন্দ্র করে রাজনৈতিক বিবাদ তুঙ্গে উঠেছে। অভিযোগ, পদত্যাগী কাউন্সিলর তথা ব্যারাকপুর টাউন যুব তৃণমূলের সভাপতি রাজা পাসওয়ানের পার্টি অফিসের দখল নিয়েছে বিজেপি নেতৃত্ব। এই পার্টি অফিসটি ব্যারাকপুরের তালপুকুর বড়পোল এলাকায় অবস্থিত। আর এই ঘটনার জেরে ইতিমধ্যেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।

যতদূর খবর, শুক্রবার রাতে বিজেপির ব্যারাকপুর ১, ২ ও ৩ নম্বর মণ্ডলের সভাপতিরা ওই পার্টি অফিসে পৌঁছে যান। সেই সময় পার্টি অফিসের সামনেই উপস্থিত ছিলেন রাজা পাসওয়ান।

অভিযোগ, কিছুক্ষণের মধ্যেই বিজেপির ব্যারাকপুর-২ মণ্ডল সভানেত্রী অনামিকা নাগ সেখানে এসে রাজা পাসওয়ানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন। তাঁকে হুঁশিয়ারিও দিতে দেখা যায়।

এরপর বিজেপি কর্মী-সমর্থকেরা পার্টি অফিসে প্রবেশ করে। তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স, ফেস্টুন ও দলীয় প্রচারের সামগ্রী খুলে দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, অফিসের ভিতর থেকে জমির দলিল ও বাড়ির নথিপত্রের একাধিক কপিও সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে।

এই প্রসঙ্গে বিজেপির ব্যারাকপুর-২ মণ্ডলের সভানেত্রী অনামিকা নাগ দাবি করেন, ওই পার্টি অফিসটি বেআইনিভাবে দখল করা জমির উপর তৈরি করা হয়েছে। তাঁর আরও অভিযোগ, এই অফিসে নিয়মিত মদ্যপান ও মাদক সেবন করা হতো। এছাড়া এখানে বেআইনি কার্যকলাপ চলত। বহিরাগতদের আনাগোনার কারণে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে থাকতেন বলেও দাবি করেছেন তিনি। 

অনামিকা বলেন, 'দীর্ঘদিন ধরেই এই অফিস দখলের লক্ষ্য ছিল। আজ সেই অফিসের দখল নেওয়া হয়েছে।'

অন্যদিকে বিজেপির ব্যারাকপুর-৩ মণ্ডল সভাপতি সন্তোষ সিংহ অভিযোগ করেন, 'এই পার্টি অফিস থেকে তোলাবাজি, সরকারি জমি বিক্রি, বাজার দখল-সহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলত। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও এ বিষয়ে বহু অভিযোগ পেয়েছি।'

তবে এই অভিযোগগুলির বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement