Durgapur Industrial Corridor Budget 2026: বাংলায় তৈরি হবে শিল্প করিডর, কোন জায়গায়? জানিয়ে দিলেন অর্থমন্ত্রী

বাংলার শিল্প উন্নয়নে বাজেট ২০২৬-এ আরও এক বড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দুর্গাপুরে নয়া শিল্প করিডরের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেট ভাষণে তিনি বলেন, পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের জন্য বাড়তি জোর দেওয়া হচ্ছে। যে কারণে দুর্গাপুরো ইন্টিগ্রেটেড ইস্ট-কোস্ট করিডর তৈরি করা হবে। 

Advertisement
বাংলায় তৈরি হবে শিল্প করিডর, কোন জায়গায়? জানিয়ে দিলেন অর্থমন্ত্রীকেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

বাংলার শিল্প উন্নয়নে বাজেট ২০২৬-এ আরও এক বড় ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। দুর্গাপুরে নয়া শিল্প করিডরের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বাজেট ভাষণে তিনি বলেন, পূর্ব ভারত এবং উত্তর-পূর্ব ভারতের উন্নয়নের জন্য বাড়তি জোর দেওয়া হচ্ছে। যে কারণে দুর্গাপুরো ইন্টিগ্রেটেড ইস্ট-কোস্ট করিডর তৈরি করা হবে। 

এছাড়াও, পূর্ব ভারতের পাঁচটি রাজ্যে পাঁচটি পর্যটন কেন্দ্র তৈরির ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ৪,০০০টি ইলেকট্রিক বাসের প্রস্তাব দিয়েছেন।

বাজেটে বাংলার জন্য আরও বড় করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। পণ্য পরিবহনে বাংলা ও গুজরাতকে জুড়ে দেন। ডানকুনি থেকে সুরাতের ডেডিকেটেড ফ্রেট করিডর তৈরির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মাল সীতারমন। সেইসঙ্গে সাতটি হাইস্পিড রেল করিডরও তৈরি করা হবে।

এই ফ্রেট করিডোর অর্থাৎ মালবাহী করিডরটির লক্ষ্য হল দেশের অন্দরে দ্রুতগতিতে মাল পরিবহন করা। এর বেশিরভাগই জাতীয়সড়ক, রেলপথ এবং জলপথের সমন্বয়ে গঠিত হয়। যেকোনও ধরনের পণ্য, জিনিসপত্র বা পণ্য যা এই করিডরের মাধ্যমে পরিবহন করা হবে। ফলে ব্যবসা আরও সহজ হয়ে যাবে। 

এই করিডোরটি পূর্ব ও পশ্চিম ভারতের একাধিক রাজ্য অতিক্রম করবে। গুজরাতের শিল্পাঞ্চল এবং পূর্ব অঞ্চলের মধ্যে পণ্যবাহী যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। আশা করা হচ্ছে এতে পণ্য সরবরাহ ব্যয় হ্রাস করবে, উৎপাদন প্রতিযোগিতা বৃদ্ধি করবে। 

POST A COMMENT
Advertisement