Burdwan University Vacancy: বর্ধমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হোস্টেল সুপারিনটেনডেন্ট পদে Vacancy, কীভাবে আবেদন?

Burdwan University job vacancy: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ছাত্রাবাসে কাজের অভিজ্ঞতা থাকলে মিলতে পারে সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ। বর্ধমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (Burdwan University of Technology) হস্টেল সুপারিন্টেন্ডেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement
বর্ধমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হোস্টেল সুপারিনটেনডেন্ট পদে Vacancy, কীভাবে আবেদন?অ্যাডমিনিস্ট্রিটিভ দক্ষতা ও ছাত্রাবাস পরিচালনার অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
হাইলাইটস
  • রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।
  • ছাত্রাবাসে কাজের অভিজ্ঞতা থাকলে মিলতে পারে সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ।
  • বর্ধমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে হস্টেল সুপারিন্টেন্ডেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Burdwan University job vacancy: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। ছাত্রাবাসে কাজের অভিজ্ঞতা থাকলে মিলতে পারে সরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ। বর্ধমান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (Burdwan University of Technology) হস্টেল সুপারিন্টেন্ডেন্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট শূন্যপদ দু'টি। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, স্বল্পমেয়াদি চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। তবে অ্যাডমিনিস্ট্রিটিভ দক্ষতা ও ছাত্রাবাস পরিচালনার অভিজ্ঞতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। অফিসিয়াল নোটিফিকেশন পড়ুন: View PDF

যোগ্যতা
হস্টেল সুপারিন্টেন্ডেন্ট পদে আবেদন করতে হলে যে কোনও বিষয়ে স্নাতকোত্তর (Post Graduate) ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি চাকরিপ্রার্থীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত; অন্তত দু’বছর কোনও ছাত্রাবাসে কাজের পূর্ব-অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ হস্টেল ম্যানেজমেন্ট, আবাসিক ছাত্রছাত্রীদের দেখভাল, শৃঙ্খলা রক্ষা এবং দৈনন্দিন প্রশাসনিক কাজ সামলানোর বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।

স্যালারি কত?
প্রতি মাসে ১৯,০০০ টাকা স্যালারি দেওয়া হবে। যদিও এটি স্থায়ী পদ নয়। তবে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রশাসনিক কাজের অভিজ্ঞতা বাড়ানোর ক্ষেত্রে এই চাকরি গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে বলে মত শিক্ষামহলের একাংশের।

কীভাবে আবেদন করবেন?
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অফলাইন। ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে,

  • বায়োডেটা (CV)
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট
  • অ্যাপ্লিকেশন ফি-র ডিমান্ড ড্রাফট

আবেদন করতে ১,০০০ টাকা লাগবে। নির্দিষ্ট পদ্ধতিতে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে এই টাকা জমা দিতে হবে।

শেষ তারিখ কবে?
ডাকযোগে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ ৫ মার্চ। নির্দিষ্ট সময়ের পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে। তাই আগ্রহীদের দ্রুত প্রয়োজনীয় নথি রেডি করে করে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেওয়াই শ্রেয়।

বর্তমান চাকরির বাজারে প্রতিযোগিতা ক্রমশ বাড়ছে। সেখানে রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক পদে চাকরি নিঃসন্দেহে চাকরিপ্রার্থীদের কাছে বড় সুযোগ। বিশেষত যাঁদের ছাত্রাবাস পরিচালনার অভিজ্ঞতা রয়েছে, তাঁদের জন্য এই সুযোগ বেশ ভাল। বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল নোটিফিকেশন অবশ্যই দেখে নিন।

Advertisement

POST A COMMENT
Advertisement