Nandigram Rejinagar by-election Date: নন্দীগ্রাম ও রেজিনগরের নির্বাচনের দিন ঘোষণা কমিশনের, কবে ভোটদান ও ফলাফল?

পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পর রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে পদত্যাগ করেছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। এছাড়া নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এখন শুধু ভবানীপুর বিধানসভা ধরে রেখেছেন। এমন পরিস্থিতিতে এই দুই আসনে নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন।  

Advertisement
নন্দীগ্রাম ও রেজিনগরের নির্বাচনের দিন ঘোষণা কমিশনের, কবে ভোটদান ও ফলাফল?নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট কবে?
হাইলাইটস
  • পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পর রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে পদত্যাগ করেছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর
  • নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
  • ভবানীপুর বিধানসভা ধরে রেখেছেন

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভার উপনির্বাচন কবে? সেই তারিখ জানিয়ে দিল ভারতের নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, ৬ অক্টোবর ২০২৬ (মঙ্গলবার) এই দুই আসনে ভোটগ্রহণ হবে। ভোটগণনা হবে ৯ অক্টোবর, রবিবার।  


মাথায় রাখতে হবে, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের পর রেজিনগর বিধানসভা কেন্দ্র থেকে পদত্যাগ করেছেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর। এছাড়া নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এখন শুধু ভবানীপুর বিধানসভা ধরে রেখেছেন। এমন পরিস্থিতিতে এই দুই আসনে নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন।  

কবে মনোনয়ন?

  • এই দুই আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৬.০৯.২০২৬ (বুধবার)।  
  • মনোনয়নপত্র যাচাই বা স্ক্রুটিনি করার শেষ তারিখ ১৭.০৯.২০২৬ (বৃহস্পতিবার)।
  • আর প্রার্থী প্রত্যাহারের শেষ তারিখ ১৯.০৯.২০২৬ (শনিবার) 
  • আর ভোটগ্রহণ হবে ০৬.১০.২০২৬ (মঙ্গলবার)  ভোটগণনা ০৯.১০.২০২৬ (শুক্রবার)। 

তাহলে বোঝাই যাচ্ছে, পুজোর আগেই শেষ হয়ে যাচ্ছে গোটা ভোটপ্রক্রিয়া।

আর কোথায় কোথায় নির্বাচন? 
ইতিমধ্যেই কমিশন জানিয়েছে, তামিলনাড়ু, পুদুচেরি ও পশ্চিমবঙ্গ মিলিয়ে ৫টি  বিধানসভা কেন্দ্র এবং অসমের ১টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের সময়সূচি সংক্রান্ত। আর ইতিমধ্যেই সেই সূচি সামনে আনল কমিশন। 

 

 

POST A COMMENT
Advertisement