Anubrata Mondal: ৩ কেজি ওজন ঝরল অনুব্রতর, জেলে কমোডের ব্যবস্থা

Anubrata Mondal: অসুস্থ বলে ৯ বার সিবিআই হাজিরা এড়িয়েছেন তৃণমূলের দাপুটে নেতা গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডল। ফিশচুলার সমস্যার কথা জানিয়ে শেষ মুহূর্তেও হাজির হতে চাননি অনুব্রত। সেই অনুব্রতরই শরীরে উল্লেখযোগ্য কোনও জটিলতা নেই বলে জানিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত।

Advertisement
৩ কেজি ওজন ঝরল অনুব্রতর, জেলে কমোডের ব্যবস্থাঅনুব্রত মণ্ডল
হাইলাইটস
  • অনুব্রত মণ্ডলের ওজন ৩ কেজি কমে গেছে
  • গতকাল ঘণ্টাখানেক ধরে চলে অনুব্রতের স্বাস্থ্য পরীক্ষা
  • পৃথক কমোডযুক্ত শৌচাগারের ব্যবস্থাও করা হয়েছে তাঁর জন্য

Anubrata Mondal: অসুস্থ বলে ৯ বার সিবিআই হাজিরা এড়িয়েছেন তৃণমূলের দাপুটে নেতা গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। ফিশচুলার সমস্যার কথা জানিয়ে শেষ মুহূর্তেও হাজির হতে চাননি অনুব্রত। সেই অনুব্রতরই শরীরে উল্লেখযোগ্য কোনও জটিলতা নেই বলে জানিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। বৃহস্পতিবার তাঁর স্বাস্থ্য পরীক্ষা হয়। তবে সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের ওজন ৩ কেজি কমে গেছে।

সূত্রের আরও খবর, আসানসোল সংশোধনাগারে যে হাসপাতাল  (Asansol Jail Hospital) রয়েছে, সেই  দু’টি ঘরের মধ্যে একটিতে রয়েছেন অনুব্রত মণ্ডল। ওই ঘর লাগোয়া পৃথক কমোডযুক্ত শৌচাগারের ব্যবস্থাও করা হয়েছে তাঁর জন্য। তবে সংশোধনাগারেও কোনও বিশেষ আতিথেয়তা দেওয়া হচ্ছে না বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি।

গতকাল ঘণ্টাখানেক ধরে চলে অনুব্রতের স্বাস্থ্য পরীক্ষা। হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বিভাগের পাশে তিন শয্যার পর্যবেক্ষণ ওয়ার্ডে তাঁর স্বাস্থ্য পরীক্ষার যাবতীয় বন্দোবস্ত করে রাখে। ইসিজি মেশিন থেকে অক্সিজেন সিলিন্ডারের মতো সামগ্রী আগে থেকেই মজুত রাখা হয় সেখানে।

হাসপাতালের সুপার পরিষ্কার জানিয়ে দেন, চিকিৎসকদের কাছে প্রাথমিক ভাবে যান গেছে অনুব্রত মণ্ডলের তেমন কোনও জটিল সমস্যা নেই। আপাতত অস্ত্রোপচারেরও দরকার নেই বলে সংশ্লিষ্ট চিকিৎসক আমাকে জানিয়েছেন। পরীক্ষায় সবই নর্ম্যাল পাওয়া গিয়েছে।' তবে গত ১৫ দিনে তাঁর ওজন কমে হয়েছে ১০৯ কেজি। তাঁর বেশ কিছু রোগ ইতিমধ্যেই আছে।

বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের মামলার বিচার বাংলার বাইরে নিয়ে যাওয়ার জন্য কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজুর কাছে আবেদন পাঠানো হয়।কলকাতা হাইকোর্ট এবং রাজ্যের জেলা আদালতের ১০০-রও বেশি আইনজীবীরা আবেদন পাঠিয়েছেন। বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে ফাঁসিয়ে দেওয়ার হুমকির ঘটনার পরিপ্রেক্ষিতে এই দাবি বলে জানা গিয়েছে। তাঁদের আশঙ্কা বাংলায় থাকলে মামলাটি প্রভাবতি হতে পারে।

POST A COMMENT
Advertisement