Nandigram Bypoll BJP Candidate: নন্দীগ্রামে BJP প্রার্থী হচ্ছেন চন্দ্রনাথের মা? মুখ খুললেন নিজেই

নন্দীগ্রামের উপনির্বাচনে এবার প্রার্থী শুভেন্দু অধিকারীর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা? ছেলের মৃত্যুর পর বর্তমান মুখ্যমন্ত্রীকেই অভিভাবক মনে করেন হাসি রথ। প্রার্থী হওয়ার জল্পনা নিয়ে কী জানালেন তিনি? তবে কি এবার নন্দীগ্রাম ফিরোজার পর আরও এক 'শহিদ মাতা' পেতে চলেছে?

Advertisement
 নন্দীগ্রামে BJP প্রার্থী হচ্ছেন চন্দ্রনাথের মা? মুখ খুললেন নিজেই নিহত চন্দ্রনাথ সিনহা (বাঁ দিকে), হাসি রথ (মাঝে), শুভেন্দু অধিকারী (াডান দিকে)
হাইলাইটস
  • নন্দীগ্রামের উপনির্বাচনে এবার প্রার্থী চন্দ্রনাথ রথের মা?
  • বর্তমান মুখ্যমন্ত্রীকেই অভিভাবক মনে করেন হাসি রথ
  • প্রার্থী হওয়ার জল্পনা নিয়ে কী জানালেন তিনি?

আবারও ভোটের বাদ্যি নন্দীগ্রামে। একুশের হটসিট পূর্ব মেদিনীপুরের এই বিধানসভা আসনে এবার উপনির্বাচন। একুশে শুভেন্দু অধিকারীর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয়ের পর ছাব্বিশের নির্বাচনেও তৃণমূল প্রার্থী পবিত্র করকে হারান বর্তমান মুখ্যমন্ত্রী। ভবানীপুর আসন রেখে নন্দীগ্রাম ছাড়েন তিনি, ফলত সেখানে উপনির্বাচন আগামী ৬ অক্টোবর। শোনা যাচ্ছে, তাঁর আসনে এবার নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা-কে প্রার্থী করতে পারে BJP। তিনি কি রাজি হলেন?

ভোটে লড়বেন চন্দ্রনাথের মা?
চন্দ্রনাথের মা হাসি রথের সাফ কথা, ছেলের মৃত্যুর পর শুভেন্দুই এখন তাঁর পরিবারের অভিভাবক। ফলে তাঁর যা সিদ্ধান্ত সেটাই হবে। হাসি রথ বলেন, 'আমরা BJP করি। এটা সুশৃঙ্খল সংগঠিত দল। জল্পনা হচ্ছে শুনেছি। তবে এই জল্পনার অবসান হয়ে যদি ঘোষণা হয় কিছু তখন ভাবা যাবে।' এরপরই তাঁর সংযোজন, 'আমার বড় ছেলে মারা যাওয়ার পর CM সাহেবই আমাদের অভিভাবক। উনি যদি আমাকে কোনও দায়িত্ব দেন, আমি মাথা পেতে নেব। রাজনৈতিক জীবনের যতটুকু আছে নন্দীগ্রামকে দেব। শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করব।' 

তবে BJP-র পক্ষ থেকে হাসি রথের প্রার্থী হওয়া নিয়ে এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করা হয়নি। 

'শহিদ মাতা' ফিরোজা ছিলেন নন্দীগ্রামের ৪ বারের বিধায়ক
নন্দীগ্রামে জমি রক্ষার লড়াইয়ে সন্তানহারা ফিরোজা বিবিকে প্রচারের অন্যতম মুখ করে আন্দোলনে নেমেছিল তৃণমূল। কয়েক বছর আগে থেকেই সেই ফিরোজা বিবির সঙ্গে তৃণমূলের দূরত্ব তৈরি হয়। দলের পক্ষ থেকে কেউই তাঁর খোঁজ নিত না বলে অভিযোগ করেছিলেন 'শহিদ মাতা'। ছাব্বিশের বিধানসভা ভোটে দল তাঁকে প্রার্থী না করায় ক্ষোভ প্রকাশও করেছিলেন তৃণমূলের ৪ বারের বিধায়ক। রাজ্যে পালাবদলের পরে এখন রাজনীতি থেকে মুখ ফিরিয়েছেন ফিরোজা। ২০০৭-এর ১৪ মার্চ নন্দীগ্রাম আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যায় ফিরোজার ছোট ছেলে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী শেখ ইমদাদুল ইসলাম। তারপর শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারীর হাত ধরেই রাজনীতির ময়দানে পা রেখেছিলেন তিনি। তাই রাজ্য এখন শুভেন্দুর নেতৃত্বে আরও এগিয়ে যাবে, এমনটাই মনে করছেন তিনি। ফিরোজা বলেন, 'শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী, তাই নির্ভয়ে আছি। ওঁর হাতে নন্দীগ্রাম সুরক্ষিত।'

Advertisement

সাধারণত, উপনির্বাচনে শাসকদলেরই জয় হয়। এমনিতেই সদ্য বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জিতেছে BJP। নন্দীগ্রাম ও ভবানীপুর, এই দুই আসনেই জায়ান্ট কিলার সেই শুভেন্দুই। পরে নন্দীগ্রাম ছেড়ে তিনি ভবানীপুরকেই বেছে নেন নিজের বিধানসভা কেন্দ্র হিসেবে। সেই নন্দীগ্রামে এবার চন্দ্রনাথ রথকে প্রার্থী করা তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত বলেই মনে করছে রাজনৈতিক কারবারিরা। 


 

POST A COMMENT
Advertisement