Suvendu Adhikari Rathyatra: রথে ৫ লক্ষ টাকা করে অনুদান, আরও কী কী উদ্যোগ? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রী

রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে। এছাড়াও একাধিক উদ্য়োগ নিয়েছে সরকার। আসুন সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Advertisement
রথে ৫ লক্ষ টাকা করে অনুদান, আরও কী কী উদ্যোগ? বিস্তারিত জানালেন মুখ্যমন্ত্রীরথযাত্রা নিয়ে কী বললেন শুভেন্দু অধিকারী?
হাইলাইটস
  • রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে দেওয়া হবে
  • এছাড়াও একাধিক উদ্য়োগ নিয়েছে সরকার
  • সেগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক

১৬ জুলাই, বৃহস্পতিবার, সারা দেশ তথা বাংলায় পালিত হবে রথযাত্রা। আর সেই দিনটার আগেই বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, প্রাথমিকভাবে ৬০টি রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হল। 

এ দিন শুভেন্দু বলেন, 'রথযাত্রাকে কেন্দ্র করে এমন এমন উৎসব এই রাজ্যে রয়েছে, যেগুলি ৫০-১০০ বছর নয়, শত শত বছর পুরনো। মহিষাদলের রথযাত্রা বলুন, মাহেশের রথযাত্রা বলুন। এমন অনেক রথযাত্রা রয়েছে, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দিঘা, যারা আমাদের ঐতিহ্য, পরম্পরা, আধ্যাত্মিকতা এবং আনন্দের মিলন ক্ষেত্রের রূপ নেয়।'

এরপর তিনি অভিযোগের সুরে জানান, এতদিন ধরে সরকার শুধু এই রথযাত্রাগুলিতে ট্রাফিক পুলিশ পাঠাত। সরকার তার দায়িত্ব এখানেই সেরে ফেলত। কিন্তু বর্তমান সরকার এই কাজটা করছে না। বরং এবারের রথযাত্রায় তাঁর সরকার সক্রিয়ভাবে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। 

তিনি বলেন, 'মুখ্যমন্ত্রীর পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দফতর আমার হাতে রয়েছে। এই দফতরের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গের ৭৫টি ঐতিহ্যবাহী রথযাত্রার মেলায় সেবাকেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। এই সেবাকেন্দ্রেগুলি থেকে যে ভক্তরা আসবে, তাঁদের ন্যূনতম পরিষেবা প্রদান করা হবে ৭৫টি জায়গায়। এতে পুরসভা, জেলা পুলিশ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট রথযাত্রা কমিটিকে আমরা যুক্ত করেছি।'

এখানেই শেষ না করে তিনি জানান, দশকের পর দশক ধরে যেসব রথযাত্রা হয়, প্রাথমিকভাবে এমন প্রায় ৬০টি কমিটিকে ৫ লক্ষ টাকা করে সহায়তা প্রদান করা হবে। 

এবার না পেলে কী হবে?
এই প্রসঙ্গে তিনি বলেন, 'প্রথম বছর যদি তালিকা তৈরিতে কোনও ত্রুটি থেকে থাকে, তাহলে আপনারা ক্ষমা করে দেবেন।' পাশাপাশি তিনি দাবি করলেন, আগামিদিনে জেলাশাসক বা তথ্য সংস্কৃতি দফতরকে সঠিক তথ্য জানালে সঠিক তালিকা তৈরি করা হবে। তাই যারা এবার টাকা পেলেন না, তারা নিজেদের তথ্য় তৈরি রাখুন। নির্দিষ্ট জায়গায় জানান। তাহলেই পরেরবার টাকা পাবেন।  

আর এভাবেই ধীরে ধীরে রথযাত্রার ঐতিহ্য আরও বাড়বে বলে মনে করছেন তিনি। সেই সঙ্গে তিনি যেই সব কমিটি এই সরকারি সাহায্য পেলেন, তাদের একটা পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানালেন, পুরনো ঐতিহ্যবাহী রথগুলোর অবস্থা খারাপ। সেগুলি সংস্কারের প্রয়োজন। সেই কাজে এই টাকা ব্যবহার করা যেতে পারে। এখন দেখার রথযাত্রা কমিটিগুলি সেই পরামর্শ মেনে নেন কি না।
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement