CM Suvendu Adhikari: 'যেখানে হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা,' বিধান রায়-জ্যোতি বসু স্মরণ করে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

বিধান রায়ের জন্মদিনে তাঁর অবদান স্মরণ করেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে আগের সরকারকে তুলোধনা করেন শুভেন্দু। খানিকটা আক্ষেপের সুরেই বলেন, বিধান রায়ের মুখ্যমন্ত্রীত্বে কী দিন ছিল... আর আজ তিনি যেখানেই হাত দিচ্ছেন সেখানেই ধ্বংসলীলা চলেছে। তিনি অঙ্গীকার করেন, পশ্চিমবঙ্গকে এই পরিস্থিতির থেকে বের করবেন।

Advertisement
'যেখানে হাত দিচ্ছি সেখানেই ধ্বংসলীলা,' বিধান রায়-জ্যোতি বসু স্মরণ করে মমতাকে কটাক্ষ শুভেন্দুরমুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ডা. বিধানচন্দ্র রায়ের জন্মদিনে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ জাতীয় চিকিৎসক দিবসও। বিধান রায়ের জন্মদিনে তাঁর অবদান স্মরণ করেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে আগের সরকারকে তুলোধনা করেন শুভেন্দু। খানিকটা আক্ষেপের সুরেই বলেন, বিধান রায়ের মুখ্যমন্ত্রীত্বে কী দিন ছিল... আর আজ তিনি যেখানেই হাত দিচ্ছেন সেখানেই ধ্বংসলীলা চলেছে। তিনি অঙ্গীকার করেন, পশ্চিমবঙ্গকে এই পরিস্থিতির থেকে বের করবেন।

মুখ্যমন্ত্রী বলেন, "ডা. বিধানচন্দ্র রায়কে নিয়ে বলা প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর একটা কথা মনে পড়ছে। আর বর্তমানে কাজ করার সময় একটা কথা মনে পড়ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবু দায়িত্ব নেওয়ার পর বলেছিলেন যেখানেই আমি শুরু করতে যাচ্ছি সেখানেই দেখছি ডক্টর বিধানচন্দ্র রায় শুরু করে দিয়ে গিয়েছিলেন। আর যেখানেই আমি হাত দিচ্ছি ধ্বংসলীলা দেখতে পাচ্ছি। এই জায়গা থেকে বের করে আনতে হবে। সমগ্র চিকিৎসা ব্যবস্থায় রাজনৈতিক সংকীর্ণতা থাকবে না। ধর্ম সম্প্রদায়, ভেদাভেদ, ওরা আমরা, পছন্দ অপছন্দ থাকতে পারে না।" প্রাক্তন তৃণমূল সরকারের আমলে স্বাস্থ্য ক্ষেত্রে যে বিরাট দুর্নীতি সেই ইঙ্গিতই করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।

তাঁর আরও মত, কেন রাজ্যবাসী চিকিৎসার জন্য অন্য রাজ্যে যাবে? বাংলা অন্য রাজ্যগুলিকে টক্কর দিতে পারে। বাংলার হাসপাতালগুলির বেহাল অবস্থার কথাও তিনি তোলেন।

প্রসঙ্গত, বুধবার স্বাস্থ্য ভবনের নতুন প্রেক্ষাগৃহ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। বিধানচন্দ্রের নামে হল বিধাননগর হাসপাতাল। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার উদ্বোধন করেন। 
 

POST A COMMENT
Advertisement