College Street Transformation: কলেজ স্ট্রিট হবে 'অক্সফোর্ড', কোনও গাড়ি চলবে না, বইয়ের দোকানগুলির কী হবে?

লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে তৈরি হবে কলেজ স্ট্রিট। বইপাড়ার খোলনলচে বদলে ফেলার ইচ্ছাপ্রকাশ করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি বইপাড়ার কিছুটা অংশকে যানজট ও শব্দদূষণ মুক্ত করতে 'নো ভেহিকেল জোন' করা হবে।

Advertisement
কলেজ স্ট্রিট হবে 'অক্সফোর্ড', কোনও গাড়ি চলবে না, বইয়ের দোকানগুলির কী হবে?কলেজ স্ট্রিট

একদিকে রাজ্যের চতুর্দিকে হকার উচ্ছেদের ঘটনা ঘটছে। সেই সময়ে কলেজ স্ট্রিটকে পুরোদস্তুর বদলে ফেলার সিদ্ধান্ত নিতে চলেছে বর্তমান সরকার। লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটের আদলে তৈরি হবে কলেজ স্ট্রিট। বইপাড়ার খোলনলচে বদলে ফেলার ইচ্ছাপ্রকাশ করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি বইপাড়ার কিছুটা অংশকে যানজট ও শব্দদূষণ মুক্ত করতে 'নো ভেহিকেল জোন' করা হবে। আসানসোলের এক কর্মসূচিতে গিয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

অগ্নিমিত্রা আরও বলেন, কলেজ স্ট্রিটে যাতায়াতের সুবিধার্থে সাইকেল স্ট্যান্ড বসানো হবে। বয়স্কদের জন্য ব্যাটারিচালিত যানবাহনের ব্যবস্থা থাকবে। এলাকার পুরোনো ঐতিহ্যের আকর্ষণ ধরে রাখতে একটি নতুন ডিজাইনের ট্রাম চালুর বিষয়টি নিয়েও বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, লন্ডনের বিখ্যাত অক্সফোর্ড স্ট্রিটের আদলে পুরো এলাকাটি আলোকিত করা হবে। বইয়ের দোকানগুলোকে একটি অভিন্ন নান্দনিকতার নিরিখে নতুন করে ডিজাইন করা হবে। কলেজ স্ট্রিটের ঐতিহ্য রক্ষার্থে রাস্তার দু'পাশে পুরনো দিনের মতো আলোর বাতি লাগানো হবে। সেই সঙ্গে বেঞ্চ ও বিনামূল্যে পাবলিক ওয়াই-ফাইয়ের ব্যবস্থাও করা হবে।

এখানে ঐতিহাসিক বৈশিষ্ট্যের সঙ্গে আধুনিক সুযোগ-সুবিধার মেলবন্ধন ঘটানো হবে। তিনি বলেন, বইপাড়াকে শান্ত ও জঞ্জালমুক্ত করা হবে। তিনি আশাবাদী, এতে আরও বেশি তরুণ প্রজন্মকে কলেজ স্ট্রিটে ফেরত আনা যাবে। এখন তরুণ প্রজন্মের একাংশ কেবল মোবাইলের স্ক্রিনে ডুবে রয়েছে। তাদের বইমুখো করতে চান মন্ত্রী।

কেমন দেখতে অক্সফোর্ড স্ট্রিট?
প্রায় দু'কিলোমিটার দীর্ঘ অক্সফোর্ড স্ট্রিটে পুরনো আর নতুনের এক অপূর্ব মেলবন্ধন ঘটেছে। ঐতিহাসিক পাথরের দালানগুলোর পাশেই রয়েছে উজ্জ্বল নিয়ন সাইনবোর্ড আর ডিজিটাল বিলবোর্ড। এখানে কেবল সারি সারি বইয়ের দোকানের নেই, বরং লন্ডনের অন্যতম ব্যস্ততম কেনাকাটা করার রাস্তা এবং ইউরোপের অন্যতম প্রধান খুচরা কেনাকাটার গন্তব্যস্থল। এটিকে আরও বেশি হাঁটার উপযোগী করতে গণপরিসর তৈরির লক্ষ্যে এখানে একটি বড় ফুটপাতের প্রকল্পও চলছে।
 

Advertisement

POST A COMMENT
Advertisement