Bengal Corona Update: দৈনিক সংক্রমণ ৩ হাজার ছুঁইছুঁই, আক্রান্তে কলকাতাকে ছাড়াল উঃ ২৪ পরগনা

গত কয়েকদিন ধরে প্রতিদিনই একটু একটু করে বাড়ছে রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা। বুধবারই দৈনিক আক্রান্ত দুহাজারের গণ্ডি টপকে যায়। এবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজারের দোরগোড়ায়।

Advertisement
 দৈনিক সংক্রমণ ৩ হাজার ছুঁইছুঁই, কলকাতাকে ছাড়াল উঃ ২৪ পরগনা ভয় ধরাচ্ছে রাজ্যের করোনা গ্রাফ
হাইলাইটস
  • গত কয়েকদিন ধরে প্রতিদিনই একটু একটু করে বাড়ছে রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা
  • বুধবারই দৈনিক আক্রান্ত দুহাজারের গণ্ডি টপকে যায়
  • এবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজারের দোরগোড়ায়

গত কয়েকদিন ধরে প্রতিদিনই একটু একটু করে বাড়ছে রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা। বুধবারই দৈনিক আক্রান্ত দুহাজারের গণ্ডি টপকে যায়। এবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ হাজারের দোরগোড়ায়।  গত ২৪ ঘণ্টায় বাংলায়  নতুন করে করোনা ভাইরাসে  আক্রান্ত হয়েছেন ২৮৮৯ জন। বুধবার এই সংখ্যাটা ছিল  ২৩৫২। সরকারি পরিংসখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় কোভিডের বলি দু’জন। রাজ্যে পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ১৮.৭৮ শতাংশ। 

আক্রান্তের সংখ্যায় সবার আগে উত্তর ২৪ পরগনা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৮৩৪ জন। গতকাল সংখ্যাটা ছিল ৫৫২ জন। এক লাফে এই জেলায় অনেকটাই বেড়েছে দৈনিক সংক্রমণ। এরপরেই রয়েছে শহর কলকাতা।  গত ২৪ ঘণ্টায় তিলোত্তমায় আক্রান্ত হয়েছেন ৮১৯ জন। বুধবার সংখ্যাটা ছিল ৮২৫। বর্তমানে রাজ্যের মোট ৯ জেলায় দৈনিক সংক্রমণ একশোরও বেশি।

১৯ হাজারারের কাছাকাছি পৌঁছে গিয়েছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮,৯৩০ জন। গতকালে ১৬ হাজারের উপরে ছিল আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে অ্যক্টিভ রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৪২৪৫ জন। করোনা সংক্রমণে মারা গিয়েছেন ৩৫ জন।

এদিকে আবার ভারতে করোনার নতুন সাব ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে সেকথা সুনিশ্চিত করেেছ হু। বিশ্বস্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ওমিক্রনের নতুন সাব ভ্যারিয়েন্ট BA.2.75 হদিশ পাওয়া গিয়েছে ভারতে । বিশ্বস্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন দাবি করেছেন, ভারত সহ ১০টি দেশে এই করোনা ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গিয়েছে।

POST A COMMENT
Advertisement