TMC Symbol Row and Gen Z Politics: মমতার প্ল্যান B কি সূর্যমুখী ফুল? তা হলে নেপথ্যে কিন্তু সেই Gen Z রাজনীতি

যদি শেষ পর্যন্ত  প্ল্যান B-তেই থাকতে হয় মমতাকে, তা হলে সূর্যমুখী ফুল নিয়েই কেন ভাবনাচিন্তা চলছে? এই ফুলটি বাছাইয়ের পিছনেও রয়েছে অন্য রাজনীতি। আর সেই রাজনীতির নাম হল Gen Z।

Advertisement
মমতার প্ল্যান B কি সূর্যমুখী ফুল? তা হলে নেপথ্যে কিন্তু সেই Gen Z রাজনীতিমমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের প্রতীক বিতর্ক
হাইলাইটস
  • সূর্যমুখী ফুল নিয়েই কেন ভাবনাচিন্তা?
  • Gen Z-দের মধ্যে প্রেমের ভাষার প্রতীক হল সূর্যমুখী
  • প্রতীক ইস্যুতে মমতা কী বলেছেন?

মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এ বার লড়াই চলছে জোড়াফুল প্রতীক দখল নিয়ে। জোড়াফুল প্রতীক কোন শিবিরে যাবে, এই জল্পনার মধ্যেই অখ্যাত রাজনৈতিক দল NCPI-তে যাওয়া বিদ্রোহী ২০ জন তৃণমূল সাংসদের অন্যতম দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, জোড়াফুল প্রতীক ও স্বীকৃতি নিয়ে তাঁর সঙ্গে বিজেপি নেতা ভুপেন্দ্র যাদবের সঙ্গে কথা হয়েছে। যদি জোড়াফুল প্রতীক হাতছাড়া হয় মমতার, তা হলে কি প্ল্যান বি হিসেবে অন্য ফুল প্রতীক হিসেবে ভেবে রেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী? কানাঘুষো শোনা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান B-তে থাকা ফুলটি হল সূর্যমুখী ফুল। 

সূর্যমুখী ফুল নিয়েই কেন ভাবনাচিন্তা?

যদি শেষ পর্যন্ত  প্ল্যান B-তেই থাকতে হয় মমতাকে, তা হলে সূর্যমুখী ফুল নিয়েই কেন ভাবনাচিন্তা চলছে? এই ফুলটি বাছাইয়ের পিছনেও রয়েছে অন্য রাজনীতি। আর সেই রাজনীতির নাম হল Gen Z। ভারত সহ নানা দেশে Gen Z নামক এই যুবসমাজ বেশ চর্চায়। বিশেষ করে নিট কেলেঙ্কারির বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির আন্দোলন ও ধর্মেন্দ্র প্রধানের শিক্ষামন্ত্রী পদে ইস্তফা দেওয়ার ঘটনায় ভারতেও Gen Z আন্দোলন বেশ সাড়া ফেলেছে। বাংলাদেশ, নেপালে অবশ্য তথাকথিত Gen Z আন্দোলনের ফলাফল নিয়ে নানা বিতর্ক রয়েছে। এই Gen Z সমাজের প্রিয় ফুল হল সূর্যমুখী ফুল।

Gen Z-দের মধ্যে প্রেমের ভাষার প্রতীক হল সূর্যমুখী

প্রেম ও ভালোবাসার ফুল হিসেবে এতদিন গোলাপই পরিচিত ছিল। কিন্তু Gen Z-দের মধ্যে প্রেমের ভাষার প্রতীক হল সূর্যমুখী। বস্তুত, নানা ফুলের যে নানা অর্থ ছিল, সেই ট্র্যাডিশনকে মুছে ফেলেছে Gen Z-রা। সঙ্গী, সঙ্গিনীকে প্রেম নিবেদন হোক বা অধ্যাপককে ধন্যবাদজ্ঞাপন থেকে শুরু করে যে কোনও ইস্যু, সূর্যমুখী ফুল দিয়েই Gen Z-রা সেলিব্রেট করেন। 

তার ফলে এখন সূর্যমুখী ফুলের বিক্রিও বেড়েছে। এমনকী গত কয়েক বছরে ভ্যালেন্টাইন্স ডে-তেও গোলাপের বদলে বেশি বিক্রি হচ্ছে সূর্যমুখী ফুল। তাই সূর্যমুখী ফুল যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্ল্যান বি প্রতীক হয়, তা হলে তার পিছনে Gen Z-দের মন পাওয়ার চেষ্টা থাকাটা অস্বাভাবিক নয়।

Advertisement

প্রতীক ইস্যুতে মমতা কী বলেছেন?

১৯৯৭ সালে তৃণমূল কংগ্রেস গঠনের প্রাক্কালে ঘাসের উপর জোড়াফুল প্রতীক বেছেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সহজে জোড়াফুল প্রতীক ছাড়বেন না মমতাও। আইনি লড়াই চলছে। কয়েকদিন আগে দলের প্রতীক ইস্যুতে মমতা বলেন, 'আমি জানি ওরা প্রতীক পাবে না। কিন্তু যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের দল শেষ করার জন্য প্রতীক দিয়েও দেন, তাতেও কিছু যায় আসে না। দরকার হলে আমি গলায় প্রতীক ঝুলিয়ে মানুষের কাছে বেরোব।'

অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায় একটি বাংলা সংবাদমাধ্যমকে বলেন, 'প্রধানমন্ত্রীকে বলেছি, অমিত শাহকে বলেছি, আজ ভুপেন যাদব যখন ঘরে আসেন, তাঁকেও আমার প্রথম প্রশ্ন ছিল, স্বীকৃতি কবে হচ্ছে। উনি বললেন, জোড়াফুলটা আগে কে পাবে, সেটা ঠিক হয়ে যাক, খুব শীঘ্রই হয়ে যাবে। একটা মিনিমাম সময় লাগছে।'

POST A COMMENT
Advertisement