এ বার পুজো অনুদান ১ লাখ ২০ হাজার টাকা হতে পারে? কারা পাবে? যা জানা যাচ্ছে

রাজ্যে সরকার বদলের পর থেকেই অনুদান নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। তবে নবান্ন সূত্রে ইঙ্গিত, গত বছরের তুলনায় এ বার অনুদানের পরিমাণ বাড়তে পারে। ২০২৫ সালে প্রতিটি পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। এ বার সেই অঙ্ক বেড়ে ১ লক্ষ ২০ হাজার টাকা হতে পারে বলেই প্রশাসনিক মহলে আলোচনা চলছে। যদিও সরকারিভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

Advertisement
এ বার পুজো অনুদান ১ লাখ ২০ হাজার টাকা হতে পারে? কারা পাবে? যা জানা যাচ্ছেদুর্গাপুজোর অনুদান।-সংগৃহীত ও ফাইল ছবির কোলাজ
হাইলাইটস
  • রথযাত্রা মানেই বাঙালির কাছে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু।
  • কোথাও কাঠামোপুজো, কোথাও খুঁটিপুজো, শারদোৎসবের প্রস্তুতিতে ইতিমধ্যেই ব্যস্ত হয়ে পড়েছে পুজো কমিটিগুলি।

রথযাত্রা মানেই বাঙালির কাছে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু। কোথাও কাঠামোপুজো, কোথাও খুঁটিপুজো, শারদোৎসবের প্রস্তুতিতে ইতিমধ্যেই ব্যস্ত হয়ে পড়েছে পুজো কমিটিগুলি। মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা থেকে শুরু করে বাজেট, সবকিছুর হিসেব-নিকেশ শুরু হয়ে গিয়েছে। আর সেই সঙ্গে জোর চর্চা, এ বছর রাজ্য সরকারের দুর্গাপুজোর অনুদানের অঙ্ক কত হতে চলেছে।

রাজ্যে সরকার বদলের পর থেকেই অনুদান নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। তবে নবান্ন সূত্রে ইঙ্গিত, গত বছরের তুলনায় এ বার অনুদানের পরিমাণ বাড়তে পারে। ২০২৫ সালে প্রতিটি পুজো কমিটিকে ১ লক্ষ ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। এ বার সেই অঙ্ক বেড়ে ১ লক্ষ ২০ হাজার টাকা হতে পারে বলেই প্রশাসনিক মহলে আলোচনা চলছে। যদিও সরকারিভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি।

তবে একটি বিষয় ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্য, সরকারি অনুদানের প্রকৃত প্রয়োজন রয়েছে, এমন পুজো কমিটিগুলিকেই আর্থিক সাহায্য দেওয়া হবে। যেসব বড় বা আর্থিকভাবে স্বচ্ছল পুজো কমিটি নিজেদের সামর্থ্যেই উৎসবের আয়োজন করতে পারে, তাদের অনুদানের আওতার বাইরে রাখা হতে পারে।

অর্থাৎ, কোটি টাকার বাজেটের বড় পুজোগুলির বদলে ছোট ও মাঝারি বাজেটের পুজো কমিটিগুলিই এ বার বেশি গুরুত্ব পেতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল।

দুর্গাপুজোর অনুদান দেওয়ার প্রথা শুরু হয় ২০১৮ সালে। সে সময় প্রতিটি কমিটিকে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল। এরপর প্রতি বছরই সেই অঙ্ক বেড়েছে। ২০২৫ সালে অনুদান পৌঁছয় ১ লক্ষ ১০ হাজার টাকায়। গত বছর রাজ্যের প্রায় ৪৫ হাজার দুর্গাপুজো কমিটি এই অনুদান পেয়েছিল। পাশাপাশি বিদ্যুতের বিলে ছাড়-সহ আরও কয়েকটি সরকারি সুবিধাও দেওয়া হয়েছিল।

সরকার পরিবর্তনের পর অনুদান আদৌ চালু থাকবে কি না, তা নিয়ে প্রথমে অনিশ্চয়তা তৈরি হলেও মুখ্যমন্ত্রীর ঘোষণার পর সেই সংশয় অনেকটাই কেটেছে। এখন প্রশ্ন একটাই, কোন মানদণ্ডে এ বার অনুদান দেওয়া হবে? নবান্ন সূত্রের খবর, এ বিষয়ে নির্দিষ্ট সময়ে বিস্তারিত নির্দেশিকা ও বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

Advertisement

প্রশাসনিক মহলের একাংশের মতে, নতুন সরকার যেভাবে এ বছর প্রথমবার রথযাত্রার জন্যও আর্থিক সহায়তা দিয়েছে, তাতে দুর্গাপুজোর অনুদানও বাড়তে পারে বলে আশাবাদী বহু পুজো উদ্যোক্তা। বিশেষ করে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার ছোট ও মাঝারি বাজেটের পুজো কমিটিগুলি এই সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালে দুর্গাপুজোর অনুদান বাবদ রাজ্যের প্রায় ৪৯৫ কোটি টাকা ব্যয় হয়েছিল। অর্থনীতিবিদদের একাংশের মতে, এ বার ধনী ও স্বনির্ভর পুজো কমিটিগুলি বাদ পড়লেও প্রকৃত অর্থে যাদের সরকারি সহায়তা প্রয়োজন, এমন আরও অনেক পুজো কমিটি অনুদানের আওতায় আসতে পারে। ফলে অনুদানপ্রাপ্ত কমিটির সংখ্যা খুব একটা কমবে না বলেই মনে করা হচ্ছে।

 

POST A COMMENT
Advertisement