Cyclone Akvan Train Disruption: ঘূর্ণিঝড় আকভানের জেরে ব্যাহত রেল পরিষেবা, দেরিতে চলবে বাংলার কোন কোন ট্রেন?

ঘূর্ণিঝড় আকভান ইতিমধ্যেই অ্যাক্টিভ। এটির ল্যান্ডফল হবে ওড়িশায়। যার জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। জেনে নিন কোন কোন ট্রেনের সময়সূচিতে হয়েছে বদল।

Advertisement
ঘূর্ণিঝড় আকভানের জেরে ব্যাহত রেল পরিষেবা, দেরিতে চলবে বাংলার কোন কোন ট্রেন?আকভানের জন্য ব্যাহত ট্রেন চলাচল (ছবি: পিক্সেলস)
হাইলাইটস
  • ঘূর্ণিঝড় আকভান ইতিমধ্যেই অ্যাক্টিভ
  • এটির ল্যান্ডফল হবে ওড়িশায়
  • যার জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়েছে

ঘূর্ণিঝড় আকভান ধেয়ে আসছে। যার জেরে পুরী সহ ওড়িশার উপকূলীয় এলাকাগুলিতে হাই অ্যালার্ট জারি হয়েছে। IMD-র লেটেস্ট আপডেট বলছে, পুরীর দক্ষিণে গোপালপুরে ল্যান্ডফল হবে ঝড়টির। যার ফলে একাধিক ট্রেন দেরিতে চলবে বা যাত্রা নিয়ন্ত্রণ করা হবে। তাই আর সময় নষ্ট না করে ১৯ এবং ২০ নভেম্বর, ২০২৬ কোন কোন ট্রেনের সূচি বদল হয়েছে, সেটা জেনে নিন।

১৯.১১.২০২৬ কোন কোন ট্রেন দেরিতে ছাড়বে বা যাত্রা নিয়ন্ত্রণ করা হবে?

  • ১৫২২৭ এসএমভিবি-এমএফপি এক্সপ্রেস ৮ ঘণ্টা দেরিতে ছাড়বে বা এর যাত্রা নিয়ন্ত্রিত হবে।
  • ১৮০৪৬ ইস্ট কোস্ট এক্সপ্রেস, চারলাপল্লি (সেকেন্দ্রাবাদ) থেকে শালিমার (হাওড়া), ৭ ঘণ্টা দেরিতে ছাড়বে বা নিয়ন্ত্রিত হবে।
  • ২০৮৩৮ জুনাগড় রোড-ভুবনেশ্বর সুপারফাস্ট এক্সপ্রেস ৭ ঘণ্টা দেরিতে ছাড়বে বা নিয়ন্ত্রিত হবে।
  • ১৮৪৪৮ জগদলপুর-ভুবনেশ্বর স্পেশাল ৫ ঘণ্টা দেরিতে চলবে বা নিয়ন্ত্রিত করা হবে।
  • ১২৮৬৩ হাওড়া-এসএমভিবি সুপারফাস্ট এক্সপ্রেস ৩ ঘণ্টা দেরিতে চলবে বা নিয়ন্ত্রিত করা হবে।
  • ১৮১১৭ রাজ্যরানী এক্সপ্রেস ২ ঘণ্টা দেরিতে চলবে বা নিয়ন্ত্রিত করা হবে।
  • ১২৮৩৯  হাওড়া-চেন্নাই মেল ২ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে চলবে বা নিয়ন্ত্রিত করা হবে।
  • পটনা-এরনাকুলাম সুপারফাস্ট এক্সপ্রেস ২ ঘণ্টা দেরিতে চলবে বা নিয়ন্ত্রিত করা হবে।
  • ১২২৪৬ দুরন্ত এক্সপ্রেস স্যার এম. বিশ্বেশ্বরায়া টার্মিনাল থেকে হাওড়া পর্যন্ত আসা ট্রেনটি ২ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে চলবে বা নিয়ন্ত্রিত হবে।
  • সেকেন্দ্রাবাদ থেকে হাওড়া ১২৭০৪ ফলকনামা এক্সপ্রেস ২ ঘণ্টা দেরিতে চলবে বা নিয়ন্ত্রিত করা হবে।

২০ তারিখ কোন কোন ট্রেন নিয়ন্ত্রণ?

  • ২০৮০৭ হীরাকুদ এক্সপ্রেস ৫ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে চলবে বা নিয়ন্ত্রিত করা হবে।
  • ৬৮৪৪৬ পলাসা-কটক প্যাসেঞ্জার ৫ ঘণ্টা দেরিতে চলবে বা নিয়ন্ত্রিত করা হবে।
  • ৬৮৪৩৪ গুনুপুর-কটক মেমু ৩ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে চলবে বা নিয়ন্ত্রিত করা হবে।
  • ৬৮৪২০ পলাসা-ভুবনেশ্বর মেমু ২ ঘণ্টা দেরিতে চলবে বা নিয়ন্ত্রিত করা হবে।
  • ১২৬৬৩ হাওড়া-তিরুচিরাপল্লী সুপারফাস্ট এক্সপ্রেস ৮ ঘণ্টা দেরিতে চলবে বা নিয়ন্ত্রিত করা হবে।
  • ২০৮৪১ ভুবনেশ্বর-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেস ৩ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে চলবে বা নিয়ন্ত্রিত করা হবে।
  • ১৮৪৬৩ প্রশান্তি এক্সপ্রেস ৩ ঘণ্টা ৩০ মিনিট দেরিতে চলবে বা নিয়ন্ত্রিত করা হবে।
  • ২২৮১৯ ভুবনেশ্বর নিউ-বিশাখাপত্তনম ইন্টারসিটি এক্সপ্রেস ২ ঘণ্টা দেরিতে চলবে বা নিয়ন্ত্রিত করা হবে। 
  • ০৮০৪৫ শালিমার-চারলাপল্লি স্পেশাল ১ ঘণ্টা দেরিতে চলবে বা নিয়ন্ত্রিত করা হবে। 

     

POST A COMMENT
Advertisement