ঘূর্ণিঝড় আকফানের আইএমডি আপডেট- পিটিআই ফাইল ছবিশীতের মুখে বঙ্গোপসাগরে একের পর এক দানবীয় ঘূর্ণিঝড় তৈরি হয়েই চলেছে! এ বার আসছে ঘূর্ণিঝড় আকভান (Akvan)। মাত্র ৩ সপ্তাহের ব্যবধানে ফের ঝড়ের তাণ্ডবের আশঙ্কা। এ বারও Severe Cyclone বা তীব্র ঘূর্ণিঝড়। এখনও পর্যন্ত IMD-র পূর্বাভাস হল, এই ঝড়টির সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ১৪৫ কিমি প্রতিঘণ্টা। বোঝাই যাচ্ছে, ধ্বংসলীলা চালাবে। এখন প্রশ্ন হল, ঠিক কোথায় ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় আকভানের? পশ্চিমবঙ্গে কী প্রভাব পড়বে? কতদিন ধরে দুর্যোগ চলবে? এছাড়াও আকভান শব্দের অর্থ ও কারা নাম দিল, সে বিষয়েও জেনে নেওয়া যাক।
১৬ তারিখের মধ্যে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে
ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে গিয়েছে। আজ অর্থাত্ ১৬ তারিখের মধ্যে তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। যার ফলে তামিলনাড়ু, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ ও পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। IMD জানিয়েছে, রবিবার ভোর সাড়ে ৫টায় ওই নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিমের দিকে এগনো শুরু করে। ১৭ নভেম্বর অর্থাত্ মঙ্গলবারে নিম্নচাপ শক্তি বাড়িয়ে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তারপর সেই ঝড় বুধবার ও বৃহস্পতিবারের মধ্যে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল ও সংলগ্ন ওড়িশার দক্ষিণ উপকূলের দিকে এগিয়ে যাবে। তবে শেষ পর্যন্ত তার গতিপথ এবং কোথায় ল্যান্ডফল হবে, তা এখনও নিশ্চিত নয়। ১৯ নভেম্বর থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে শীতের আমেজে আপাতত ছেদ পড়তে পারে রাজ্যে।
Deep Depression over Southeast & adjoining Southwest Bay of Bengal [Pre Cyclone Watch for Andhra Pradesh & adjoining South Odisha coast Yellow Message] The Deep Depression over Southeast & adjoining Southwest Bay of Bengal moved north-northwestwards with the speed of 08 kmph during past 06 hours and lay centered at 0530 hours IST of today, the 16th November, 2026 over the same region, near Latitude 11.0°N and Longitude 86.5°E, about 630 km east-northeast of Trincomalee (Sri Lanka), 680km west of Sri Vijaya Puram (Andaman & Nicobar Islands), 720 km east-southeast of Chennai (Tamil Nadu), 820 km south-southeast of Visakhapatnam (Andhra Pradesh) and 940 km south of Gopalpur (Odisha). It is very likely to continue to move north-northwestwards, intensify further into a Cyclonic Storm over the central parts of south & adjoining westcentral Bay of Bengal in the evening of 16th November and into a Severe Cyclonic Storm over westcentral Bay of Bengal in the evening of 17th November, 2026. Thereafter, it is likely to intensify further and move northwestwards and reach over westcentral Bay of Bengal near Andhra Pradesh coast around night of 19th November 2026 as a very severe cyclonic storm.
— India Meteorological Department (@Indiametdept) November 16, 2026
১৯ নভেম্বর থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপাতত সবচেয়ে বেশি উদ্বেগ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিকে ঘিরে। IMD-র পূর্বাভাস, ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি ২০ ও ২১ নভেম্বর হাওড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়তে পারে। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। উপকূলবর্তী এলাকায় সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কাও রয়েছে। ফলে মৎস্যজীবী এবং সমুদ্রনির্ভর পেশার সঙ্গে যুক্ত মানুষদের সতর্ক থাকতে হবে।
১৮ নভেম্বর পর্যন্ত পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের কারণে কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি। ১৮ ও ১৯ নভেম্বর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার কিছু এলাকায় হালকা বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৯ ও ২০ নভেম্বর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। ২০ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের এক-দু'টি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ২১ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। কলকাতাতেও ১৯ থেকে ২১ নভেম্বর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে শহর ও সংলগ্ন এলাকায় আকাশ মেঘলা থাকার পাশাপাশি মাঝেমধ্যে বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।
শীতের আমেজে সাময়িক ছেদ, বাড়বে তাপমাত্রা
ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রাতেও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ১৮ নভেম্বর থেকে দিনের ও রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ফলে দক্ষিণবঙ্গে যে শীতের হালকা আমেজ অনুভূত হচ্ছিল, তা সাময়িকভাবে কমে যেতে পারে। রবিবার দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.২ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস।
যেহেতু ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে, তাই ওই দুই রাজ্যে বিশেষ সতর্কতা জারি হয়েছে। অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী জেলাগুলিতে ১৯ ও ২০ নভেম্বর ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর উপকূলীয় অন্ধ্রপ্রদেশের কোথাও কোথাও অতি প্রবল বৃষ্টিও হতে পারে। ওড়িশার গঞ্জাম, গজপতি, পুরী ও খুরদা জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উপকূলবর্তী জেলাগুলিকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন।
ঘূর্ণিঝড়টির নাম আকভান কেন? এই নামের মানে কী?
বঙ্গোপসাগরের এই তীব্র ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে ইরান। উত্তর ভারত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ের নামকরণের নির্দিষ্ট নিয়ম রয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং রাষ্ট্রসঙ্ঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ESCAP)-এর অধীন আঞ্চলিক প্যানেলের ১৩টি সদস্য দেশ ২০২০ সালে মোট ১৬৯টি ঘূর্ণিঝড়ের নামের তালিকা তৈরি করেছিল। বঙ্গোপসাগর ও আরব সাগরে তৈরি হওয়া কোনও ঘূর্ণিঝড় নির্দিষ্ট শক্তিতে পৌঁছলে দিল্লির আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র (RSMC) তালিকা অনুযায়ী তার নামকরণ করে।
এই নামকরণে ঝড়ের সম্ভাব্য গতিপথ বা কোন দেশের উপকূলে সেটি আছড়ে পড়তে পারে, তার কোনও ভূমিকা নেই। তালিকায় নির্দিষ্ট ক্রম মেনেই একের পর এক নাম ব্যবহার করা হয়। সেই নিয়মেই বাংলাদেশের দেওয়া ‘অর্ণব’-এর পর ভারতের দেওয়া ‘মুরাসু’ এবং তার পর ইরানের দেওয়া ‘আকভান’ নামটি এসেছে। অর্থাৎ পরপর তিনটি ঘূর্ণিঝড়ের নাম তিনটি আলাদা দেশের দেওয়া হলেও তার পিছনে রয়েছে পূর্বনির্ধারিত নামের তালিকার ক্রম।
‘আকভান’ নামটির নাম অর্থ অশুভ মন। আবার পারস্য লোককথা অনুযায়ী, এর অর্থ শয়তান। ফারসি মহাকাব্য শাহনামা-র আকভান দিভ (Akvan Div) নামে এক শয়তান দানব চরিত্রের সঙ্গে নামটির যোগ রয়েছে। মহাকবি ফেরদৌসির রচিত এই মহাকাব্যে আকভান দিভ একটি পরিচিত পৌরাণিক চরিত্র। ফলে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নামের সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাচীন পারস্যের সাহিত্য ও লোককথার ইতিহাস।