Cyclone Akvan Weather: অতি প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজ্যে বৃষ্টি শুরু, কোন কোন জেলায় দুর্যোগ? IMD আপডেট

ইতিমধ্যেই শক্তি বাড়িয়েছে আকভান। এটি পরিণত হয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড়ে। যার প্রভাব পড়ছে বাংলাতেও। একাধিক জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট জেনে নিন।

Advertisement
অতি প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে রাজ্যে বৃষ্টি শুরু, কোন কোন জেলায় দুর্যোগ?সাইক্লোন আকভানের জন্য কোথায় বৃষ্টি? (ছবি: পিক্সেলস)
হাইলাইটস
  • ইতিমধ্যেই শক্তি বাড়িয়েছে আকভান
  • এটি পরিণত হয়েছে অতি প্রবল ঘূর্ণিঝড়ে
  • যার প্রভাব পড়ছে বাংলাতেও

ইতিমধ্যেই শক্তি বাড়িয়েছে আকভান। এটি এখন অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর বা আইএমডি-এর লেটেস্ট আপডেট অনুযায়ী, এটি গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ৫ কিলোমিটার গতিবেগে উত্তর দিকে এগিয়েছে। ২০ নভেম্বর ঘূর্ণিঝড়টি স্থলভাগে এন্ট্রি নিতে পারে। যার প্রভাব ইতিমধ্যেই পড়েছে পশ্চিমবঙ্গের আবহাওয়ায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়েছে বৃহস্পতিবার ভোর থেকেই। এমনকী আজ উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ঝটপট আবহাওয়ার লেটেস্ট আপডেট জানুন।

কোথায় রয়েছে আকভান?
আইএমডি জানিয়েছে, বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্য এবং সংলগ্ন মধ্য অংশে অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় আকভান গত ৬ ঘণ্টায় ৫ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে উত্তর দিকে এগিয়েছে। গতকাল, ১৮ নভেম্বর ২০২৬, রাত ১১টা ৩০ মিনিটে ঘূর্ণিঝড়টি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছিল। সেই সময় এর অবস্থান ছিল ১৩.৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৫.৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে প্রায় ৪৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, কলিঙ্গপত্তনম থেকে ৫১০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, তামিলনাড়ুর চেন্নাই থেকে ৫৬০ কিলোমিটার পূর্বে, ওড়িশার গোপালপুর থেকে ৬০০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী থেকে প্রায় ৬৬০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ২০ নভেম্বর ২০২৬ দুপুরের মধ্যে অন্ধ্রপ্রদেশের উত্তর উপকূল, ইয়ানাম এবং দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী অংশে স্থলভাগে প্রবেশ করতে পারে। নারসাপুর থেকে পুরীর মধ্যবর্তী উপকূলবর্তী কোনও অঞ্চলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টির।

সেই সময় ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? 
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বৃহস্পতিবার থেকেই আকাশ মেঘলা থাকবে দক্ষিবঙ্গের। বেলা বাড়তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা ও হাওড়য় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রবল। শুধু তাই নয়, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনাও প্রবল। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। 

Advertisement

যদিও শুধু বৃহস্পতিবার নয়, শুক্রবারও দুর্যোগ চলতে পারে। শনিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ্রপাত ও দমকা হাওয়ার পূর্বাভাস দিয়ে রেখেছে হাওয়া অফিস। যদিও রবিবার থেকে কমে যেতে পারে বৃষ্টির সম্ভাবনা। 

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
এই ঘূর্ণিঝড়ের প্রভাব সেভাবে উত্তরবঙ্গে পড়বে না। যদিও পশ্চিমী ঝঞ্ঝার জন্য মালদা এবং দুই দিনাজপুর বৃষ্টি হতে পারে। ওদিকে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতেও বিক্ষিপ্তভাবে বর্ষণ হতে পারে। যদিও বাকি জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া। 

 

POST A COMMENT
Advertisement