Dakshineswar-Belur Math Ropeway: বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর রোপওয়ে, কাজ কতদূর? যা জানা জরুরি

নিতিন গড়করির সঙ্গে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ রোপওয়ে। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ নৌকা বা লঞ্চে যেতে হয়। না হলে ব্রিজ পেরিয়ে বাস বা অটোতেও যাওয়া যায়।

Advertisement
বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর রোপওয়ে, কাজ কতদূর? যা জানা জরুরিবেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর প্রস্তাবি রোপওয়ে- AI নির্মিত ছবি
হাইলাইটস
  • বালি ব্রিজ কিংবা জলপথ ছাড়া বিকল্প নেই
  • দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ রোপওয়ে নিয়ে ঠিক কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী?
  • দার্জিলিং থেকে কার্শিয়াং রোপওয়ে

দার্জিলিং থেকে কার্শিয়াং রোপওয়ে। কালিম্পং থেকে গ্যাংটক রোপওয়ে। এ বার দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠও রোপওয়ে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নিতিন গড়করির পশ্চিমবঙ্গে এসে একাধিক প্রকল্প ঘোষণা করলেন। কিছু প্রকল্পের কাজও শুরু হয়ে গিয়েছে বলে জানিয়ে দিলেন। যার নির্যাস, উত্তর থেকে দক্ষিণ, বাংলায় সড়ক পরিবহণে বিরাট উন্নয়নের তোড়জোড় শুরু। অন্যদিকে কলকাতাও পেতে চলেছে রিংরোড। ফলে যানজট থেকে মুক্তি পাবে কলকাতা।

বালি ব্রিজ কিংবা জলপথ ছাড়া বিকল্প নেই

নিতিন গড়করির সঙ্গে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ রোপওয়ে। বর্তমানে দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ নৌকা বা লঞ্চে যেতে হয়। না হলে ব্রিজ পেরিয়ে বাস বা অটোতেও যাওয়া যায়। এছাড়া নিজের গাড়িতে যেতে হলে সেই বালি ব্রিজ পেরিয়েই যাতায়াতের রুট। প্রচুর মানুষ দক্ষিণেশ্বর বেড়াতে গেলে প্ল্যান করেন বেলুড় মঠও দেখে আসার। বিশেষ করে বছরের বিশেষ ধর্মী অনুষ্ঠানের দিনগুলিতে লঞ্চ বা নৌকায় প্রচুর মানুষের ভিড়। বিরাট লাইনও পড়ে যায়। আবার ব্রিজে যানজটেরও সমস্যা থাকে। রোপওয়ে হয়ে গেলে, এই সব সমস্যা থেকেই মুক্তি। যার নির্যাস, গঙ্গার উপর দিয়ে মানুষ অনায়াসে দড়িতে ঝুলেই পৌঁছে যাবেন বেলুড় মঠ কিংবা দক্ষিণেশ্বর। 

দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ রোপওয়ে নিয়ে ঠিক কী জানিয়েছেন মুখ্যমন্ত্রী?

শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর যাতায়াতের জন্য প্রস্তাবিত রোপওয়ে কাজ শুরুর প্রক্রিয়া চলছে। ডিপিআর ও ম্যাপ রেডি হয়ে গিয়েছে। বেশ কিছু রাজ্য সড়ককে জাতীয় সড়ক কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যার নির্যাস, ওই সড়কগুলির রক্ষণাবেক্ষণ করবে কেন্দ্র।  

দার্জিলিং থেকে কার্শিয়াং রোপওয়ে

দার্জিলিং এবং কার্শিয়াংয়েও রোপওয়ে পরিষেবা চালুর সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছে। ডিপিআর করে এই প্রকল্পের কাজও চলছে বলেই জানান মুখ্যমন্ত্রী। বর্তমানে কার্শিয়াং থেকে দার্জিলিং পর্যন্ত হিলকার্ট রোড বা বিকল্প পাহাড়ি পথ দিয়ে যাতায়াত করতে হয়। পর্যটনের মরশুমে তীব্র যানজট তৈরি হয়। বর্ষার মরশুমে ধসের জেরেও বিপাকে পড়েন পর্যটকরা। সেই সমস্যা দূর করতেই এবার রোপওয়ের ভাবনা শুভেন্দু সরকারের।
 

Advertisement

POST A COMMENT
Advertisement