'দুয়ারে রেশন' উঠে যাচ্ছে? আর টানতে পারছেন না ডিলাররা, শুভেন্দু সরকারের দ্বারস্ত

রাজ্যে সরকার বদলের পর ফের চর্চার কেন্দ্রে উঠে এল ‘দুয়ারে রেশন’ প্রকল্প। তৃণমূল সরকারের আমলে চালু হওয়া এই ব্যবস্থার বিরোধিতায় এবার সরব হতে শুরু করেছে রেশন ডিলারদের একাধিক সংগঠন। সোমবার সদ্যগঠিত ‘জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল’-এর সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘দুয়ারে রেশন’ ব্যবস্থা তুলে দেওয়ার দাবি জানানো হয়। একইসঙ্গে রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি ও আর্থিক সুরক্ষার দাবিও তোলা হয়েছে।

Advertisement
'দুয়ারে রেশন' উঠে যাচ্ছে? আর টানতে পারছেন না ডিলাররা, শুভেন্দু সরকারের দ্বারস্ত
হাইলাইটস
  • রাজ্যে সরকার বদলের পর ফের চর্চার কেন্দ্রে উঠে এল ‘দুয়ারে রেশন’ প্রকল্প।
  • তৃণমূল সরকারের আমলে চালু হওয়া এই ব্যবস্থার বিরোধিতায় এবার সরব হতে শুরু করেছে রেশন ডিলারদের একাধিক সংগঠন।

রাজ্যে সরকার বদলের পর ফের চর্চার কেন্দ্রে উঠে এল ‘দুয়ারে রেশন’ প্রকল্প। তৃণমূল সরকারের আমলে চালু হওয়া এই ব্যবস্থার বিরোধিতায় এবার সরব হতে শুরু করেছে রেশন ডিলারদের একাধিক সংগঠন। সোমবার সদ্যগঠিত ‘জয়েন্ট ফোরাম ফর ওয়েস্ট বেঙ্গল’-এর সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ‘দুয়ারে রেশন’ ব্যবস্থা তুলে দেওয়ার দাবি জানানো হয়। একইসঙ্গে রেশন ডিলারদের কমিশন বৃদ্ধি ও আর্থিক সুরক্ষার দাবিও তোলা হয়েছে।

সংগঠনের আহ্বায়ক রতন সাউ জানিয়েছেন, সংশোধিত ও বিধিবদ্ধ রেশন এলাকার পাঁচটি ডিলার সংগঠন একত্রিত হয়ে এই নতুন মঞ্চ গঠন করেছে। তাঁদের দাবি, বর্তমান ব্যবস্থায় ডিলারদের উপর অতিরিক্ত আর্থিক ও প্রশাসনিক চাপ তৈরি হচ্ছে। রেশন সামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিতে গিয়ে পরিবহণ খরচ যেমন বাড়ছে, তেমনই নানা এলাকায় যানবাহনের অভাব এবং কর্মী সংকটের সমস্যাও দেখা দিচ্ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে এই পরিষেবা চালানো অত্যন্ত কঠিন হয়ে উঠেছে বলে দাবি সংগঠনের।

রতন সাউ জানান, খুব শীঘ্রই খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের দাবি ও সমস্যার কথা তুলে ধরা হবে। নতুন সরকারের কাছে তাঁরা ‘দুয়ারে রেশন’ প্রকল্প পুনর্বিবেচনার আবেদন জানাবেন।

অন্যদিকে, অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু জানিয়েছেন, ‘দুয়ারে রেশন’ ব্যবস্থা বন্ধের দাবিতে তাঁরা আগেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। তাঁর বক্তব্য, এই প্রকল্পে সাধারণ গ্রাহকদের বিশেষ সুবিধা হচ্ছে না, বরং সরকারের অতিরিক্ত খরচ বাড়ছে। পাশাপাশি ডিলারদেরও নানা ভোগান্তির মুখে পড়তে হচ্ছে।

রেশন ডিলার সংগঠনগুলির দাবি, সরকারি রেশন ব্যবস্থাকে আরও কার্যকর ও বাস্তবসম্মত করতে হলে বর্তমান কাঠামোয় পরিবর্তন আনা জরুরি। এখন দেখার, নতুন সরকার এই দাবিগুলিকে কতটা গুরুত্ব দেয়।

POST A COMMENT
Advertisement