উইকএন্ডে কেমন থাকবে আবহাওয়া? (ছবি: পিটিআই)অবশেষে দুর্বল হল নিম্নচাপ। তবে এখনই বৃষ্টি থেকে নিস্তার নেই। আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। যদিও শনিবার থেকে হাওয়া বদলের সম্ভাবনা প্রবল। এখন প্রশ্ন হল, কেমন থাকবে উইকএন্ডের আবহাওয়া? শনি এবং রবিবার দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলির কী হবে? এই সব প্রশ্নের উত্তর দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
নিম্নচাপ এখন কোথায়?
এই বিষয়টা নিয়ে মুখ খুলেছে ভারতীয় আবহাওয়া সংস্থা বা আইএমডি। তারা জানিয়েছে, দক্ষিণ ওড়িশা ও সংলগ্ন ছত্তিশগড়ের ওপর থাকা গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে সরে এসেছে। এখন এটি দুর্বল হয়ে পড়েছে। এটি সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে।
আগামী ১২ ঘণ্টায় এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। এটি পরবর্তী ১২ ঘণ্টায় আরও দুর্বল হয়ে সুনির্দিষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
শুক্রবারের আবহাওয়া: ২৫ সেপ্টেম্বর ২০২৬ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বেশিরভাগ জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের এক-দুটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সব জেলায় ৭–১১ সেমি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবারের আবহাওয়া: ২৬ সেপ্টেম্বর ২০২৬ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোনও জেলায় ভারী বৃষ্টির সতর্কতা নেই।
রবিবারের আবহাওয়া: ২৭ সেপ্টেম্বর ২০২৬ দক্ষিণের সব জেলার কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে কোনও সতর্কতা নেই।
আগামী সোমবার থেকে শুক্রবার: ২৮ সেপ্টেম্বর – ২ অক্টোবর ২০২৬ পর্যন্ত দক্ষিণের জেলাগুলির কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বড় কোনও দুর্যোগের সতর্কতা নেই।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
শুক্রবারের আবহাওয়া: ২৫ সেপ্টেম্বর ২০২৬ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। দার্জিলিঙে অতি ভারী বৃষ্টি হতে পারে। কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এই সব জেলাতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
শনিবারের আবহাওয়া: ২৬ সেপ্টেম্বর ২০২৬ অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির এক-দুটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে দমকা হাওয়া দেওয়ার সম্ভাবনা রয়েছে।
রবিবারের আবহাওয়া: ২৭ সেপ্টেম্বর ২০২৬ উত্তরবঙ্গের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। যদিও কোনও বিশেষ সতর্কতা নেই।
সোমবার থেকে শুক্রবার। এই সময় বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে আসবে। কিছু কিছু জায়গায় কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।