Durga Puja Police Safety: মহিলাদের নিরাপত্তায় ‘দুর্গা বাহিনী’! পুলিশের কড়া নজরে পশ্চিম মেদিনীপুরের পুজো

শনিবার মহালয়ার দিন পুলিশ সুপার বলেন, গতবার পুজোর জন্য যে আয়োজন করা হয়েছিল তার থেকে কুড়ি শতাংশ বেশি আয়োজন হচ্ছে এবার পশ্চিম মেদিনীপুরে পুলিশি নিরাপত্তার ক্ষেত্রে। কুড়িজন অফিসার বাড়ানো হচ্ছে। ৫০০ কনস্টেবল অতিরিক্ত নিয়োগ করা হচ্ছে।

Advertisement
মহিলাদের নিরাপত্তায় ‘দুর্গা বাহিনী’! পুলিশের কড়া নজরে পশ্চিম মেদিনীপুরের পুজোপুজো প্যান্ডেল ঘুরে দেখছেন পাপিয়া সুলতানা
হাইলাইটস
  • এবার পুজোতে মহিলা নিরাপত্তার ওপর জোর দেওয়া হচ্ছে।

এবার পুজোতে মহিলা নিরাপত্তার ওপর জোর দেওয়া হচ্ছে। পশ্চিম মেদিনীপুরে রাতে নামছে দুর্গা বাহিনী। এছাড়াও ২০ জন অতিরিক্ত পুলিশ অফিসারের নজর থাকবে জেলার একাধিক নাকা পয়েন্টে ৷ ৫০০ কনস্টেবল ঘুরবে প্রতিটি মন্ডপে, লুকিয়ে থাকছে সাদা পোশাকের মহিলা পুলিশও। রাতে জেলা জুড়ে রাস্তায় ঘুরবে বিশেষ পুলিশের ১৫৯ টি বাইক ৷ এই আয়োজন নিয়ে সাংবাদিক সম্মেলন করে জানালেন মেদিনীপুরের দাপুটে পুলিশ সুপার পাপিয়া সুলতানা ৷ 

শনিবার মহালয়ার দিন পুলিশ সুপার বলেন, গতবার পুজোর জন্য যে আয়োজন করা হয়েছিল তার থেকে কুড়ি শতাংশ বেশি আয়োজন হচ্ছে এবার পশ্চিম মেদিনীপুরে পুলিশি নিরাপত্তার ক্ষেত্রে। কুড়িজন অফিসার বাড়ানো হচ্ছে। ৫০০ কনস্টেবল অতিরিক্ত নিয়োগ করা হচ্ছে। রেফ প্রতিটা জায়গায় আলাদা আলাদা থাকছে। সঙ্গে থাকছে প্রচুর লেডি কনস্টেবল। প্রতিটি পুজো মণ্ডপে পুলিশি প্রহরা রাখার চেষ্টা হচ্ছে। রাতের ভিড় কমে গেলেও যাতে পুজো মণ্ডপে কোন রকম দুর্ঘটনা না ঘটে সেদিকে নজর রাখবে পুলিশ।

পাপিয়া সুলতানা জানিয়েছেন, মহিলা নিরাপত্তায় বেশ কিছু অতিরিক্ত আয়োজন থাকছে। এর জন্য স্পেশাল নাকা শুরু হচ্ছে। স্পর্শকাতর স্থানগুলিতে সেই নাকা বসিয়ে অতিরিক্ত নজরদারি রাখা হবে। যে কোনও রকম অপরাধীদের দিকে নজর রাখা হবে। অপরাধী প্রবেশ থেকে কোন ব্যক্তি অপরাধ করে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে কড়াকড়ি ব্যবস্থা থাকছে। পুরো জেলা জুড়ে এই নিরাপত্তার বেড়াজাল তৈরি করা হচ্ছে। মোটরসাইকেল বাহিনী থাকছে বেশ কয়েক রকমের। চুরি-ছিনতাইয়ের ঘটনা আটকাতে আরও একগুচ্ছ পদক্ষেপ থাকছে। তৃতীয়ার সময় থেকেই দূর্গাবাহিনী মাঠে নামবে। বিশেষ মহিলা পুলিশ বাহিনী এটি। রাস্তায় বেরিয়ে অন্যান্য মহিলাদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়াবে এই বাহিনী। পুলিশের স্পেশাল ফোর্স এর ১৫৯ বিশেষ মোটরসাইকেল পুজোর সময় রাতে রাস্তায় ঘুরবে। ৬৩ টা পুলিশ সহায়তা বুথ থাকবে। ৪৪ টা সাইবার ওয়াল থাকবে। যেখান থেকে মানুষকে সাইবার প্রতারণা বিষয়ে সচেতন করা হবে।

Advertisement

খড়গপুর মেদিনীপুর ঘাটাল এর মত শহর গুলিতে, যেখানে বড় বড় পুজো মণ্ডপ থাকে, সেখানে মহিলাদের জন্য বিশেষ টয়লেট এর ব্যবস্থা করা হচ্ছে। সেই টয়লেটের অবস্থান কোথায় রয়েছে পুজো মণ্ডপ গুলিতে সেটা উল্লেখ করা থাকবে। পুজোর আগেই ট্রাফিক কিং সিস্টেমে বেশ কিছু নতুন উদ্বোধন হয়েছে। ১৯ টা বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ সেন্টার এর উদ্বোধন করা হয় এদিন।

রিপোর্টারঃ শাহজাহান আলি

POST A COMMENT
Advertisement