Durga Puja Mandap Visit: সস্তায় লঞ্চেই ঘুরে দেখুন দুর্গাপুজোর মণ্ডপ, খরচ-বুকিং কত?

Durga Puja Mandap Visit in Launch: মায়ের আগমনের আর বাকি ১৫ দিন। শহর থেকে শহরতলি, জেলায় বাঁশ বাঁধার কাজও শুরু হয়ে গেছে। এখন অপেক্ষা ঢাকে কাঠি পড়ার। গত ২ বছর করোনা মহামারির কারণে দুর্গাপুজো জাঁকজমকহীনই ছিল। এবার সেই খরা কাটিয়ে আগের মতো সেজে ওঠার পালা। এবারের পুজোয় দর্শকের জমায়েতেও থাকবে না কোনও বিধিনিষেধ।

Advertisement
সস্তায় লঞ্চেই ঘুরে দেখুন দুর্গাপুজোর মণ্ডপ, খরচ-বুকিং কত?দুর্গাপুজোয় পুজোমণ্ডপ ঘুরুন লঞ্চে
হাইলাইটস
  • মায়ের আগমনের আর বাকি ১৫ দিন
  • পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের উদ্যোগে জলপথে রাখা হচ্ছে মণ্ডপ ঘুরে দেখার ব্যবস্থা
  • সকাল ১১টায় মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ ছাড়বে

Durga Puja Mandap Visit in Launch: মায়ের আগমনের আর বাকি ১৫ দিন। শহর থেকে শহরতলি, জেলায় বাঁশ বাঁধার কাজও শুরু হয়ে গেছে। এখন অপেক্ষা ঢাকে কাঠি পড়ার। গত ২ বছর করোনা মহামারির কারণে দুর্গাপুজো জাঁকজমকহীনই ছিল। এবার সেই খরা কাটিয়ে আগের মতো সেজে ওঠার পালা। এবারের পুজোয় দর্শকের জমায়েতেও থাকবে না কোনও বিধিনিষেধ। সর্বোপরি, দুর্গাপুজো ফিরবে পুরনো ছন্দতে। ফলে ভিড় এবার বাধ মানবে না তা বলাই বাহুল্য। তাই পশ্চিমবঙ্গ পরিবহন নিগমের উদ্যোগে জলপথে রাখা হচ্ছে মণ্ডপ ঘুরে দেখার ব্যবস্থা।

তাই আপনি যদি এই পুজোয় কলকাতায় ঠাকুর দেখতে আসতে চান তবে, এখনই পরিকল্পনা শুরু করুন। যদি বাসের ভিড় না ঠেলে গঙ্গা পার করে এপারে উত্তরের পুজোগুলি ঘুরে দেখতে চান, তবে, রাজ্য সরকারের এই অভিনব উদ্যোগের মাধ্যমে আগাম বুকিং করুন। জলপথ ও স্থলপথে পুজোমণ্ডপগুলিতে ঘোরানোর ব্যবস্থা করা হবে।

কোথা থেকে থাকছে জলপথের ব্যবস্থা?

সকাল ১১টায় মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চ ছাড়বে। তারপর এটি হাওড়া জেটি ঘুরে আহিরীটোলা ঘাটে গিয়ে পৌঁছবে। সেখান থেকে বাসে করে পুজোমণ্ডপগুলি ঘোরানো হবে।

কোন, কোন মণ্ডপগুলি ঘুরিয়ে দেখানো হবে?

শোভাবাজার রাজবাড়ি, কুমারটুলি পার্ক, সর্বজনীন জগৎ মুখার্জি পার্ক রোড। এছাড়াও, শ্রী শ্রী বলরাম মন্দির, মায়ের বাড়ি দেখানো হবে। এরপর বাগবাজার সার্বজনীন দেখিয়ে হাওড়া জেটি হয়ে মিলেনিয়াম পার্কে নামানো হবে। আনুমানিক পাঁচ ঘণ্টায় মণ্ডপ ঘুরে দেখানো হবে। লঞ্চে চা, স্ন্যাকসের ব্যবস্থা থাকছে।

কবে, কবে থাকছে ঘোরার ব্যবস্থা?

সপ্তমী, অষ্টমী ও নবমীতে এই পরিষেবা মিলবে।

ভাড়া কত?

জনপ্রতি ভাড়া পড়বে ৬০০ টাকা। পাঁচ বছরের উর্দ্ধে হলে ভাড়া প্রযোজ্য।

বুকিং করবেন কীভাবে?

অনলাইনে www.wbtconline.in থেকে বুক করা যাচ্ছে। এছাড়াও, ৯৪৩২০২২১৫০/১৪৪। হোয়াটসঅ্যাপে বুক করতে হলে ৯৮৩০১৭৭০০০ থেকে করুন।

Advertisement

POST A COMMENT
Advertisement