Durgapuja Special Darjeeling Toy Train: দুর্গাপুজোয় দার্জিলিঙে বিশেষ জয়রাইড, কবে চালু? প্রতি ট্রিপে কত ভাড়া এই টয়ট্রেনে?

দুর্গাপুজো উপলক্ষে এবার টয়ট্রেনের বিশেষ ট্রিপ। জয়রাইড শুরু করতে চলেছে দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে। কবে চালু হচ্ছে এই ট্রিপ? প্রতি ট্রিপে স্টিম ও ডিজেল চালিত টয়ট্রেনের টিকিট কত?

Advertisement
 দুর্গাপুজোয় দার্জিলিঙে বিশেষ জয়রাইড, কবে চালু? প্রতি ট্রিপে কত ভাড়া এই টয়ট্রেনে? দুর্গাপুজো স্পেশাল জয়রাইড
হাইলাইটস
  • দুর্গাপুজো উপলক্ষে এবার টয়ট্রেনের বিশেষ ট্রিপ
  • স্পেশাল জয়রাইড চলবে দার্জিলিঙের নানা স্পটে
  • কবে থেকে চালু? টিকিট খরচ কত?

দুর্গাপুজো উপলক্ষে বিশেষ জয়রাইড হবে দার্জিলিঙে। UNESCO হেরিটেজ তকমাপ্রাপ্ত দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এবার ট্যুরিস্টদের জন্য টয়ট্রেন চড়ার দারুণ সুযোগ নিয়ে এল। দার্জিলিং জুড়ে ছোট ছোট স্পটেও এবার টয়ট্রেন চেপে যাওয়ার বন্দোবস্ত থাকবে পুজোর সময়ে। ১ অক্টোবর থেকেই শুরু হচ্ছে এই নয়া স্পটের রাইডগুলি। 

এই দুর্গাপুজো স্পেশাল জয়রাইডের মধ্যে থাকছে দার্জিলিং এবং ঘুমের মধ্যে সিঙ্গল ট্রিপ জয়রাইড। টু রাউন্ড জয়রাইডের সুযোগ মিলবে কার্শিয়ং থেকে মহানদী পর্যন্ত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি সম্মান জানিয়ে থাকছে টু রাউন্ড জয়রাইড ট্রিপ 'মুক্তধারা'। এই যাত্রাপথে পড়বে পাগলাঝোড়া ঝর্না। যার নৈস্বর্গিক সৌন্দর্যই বর্ণনা করা হয়েছে কবিগুরুর 'মুক্তধারা' কবিতাটিতে। 

দার্জিলিং হিমালয়ান রেলওয়ের আধিকারিক প্রতীক্ষা ছেত্রী বলেন, 'দুর্গোৎসব উলক্ষে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে এই জয়রাইড ট্রিপগুলি চালু করতে চলেছে। যাতে পর্যটকরা এই হেরিটেজ টয়ট্রেনে চড়ার আরও বেশি করে সুযোগ পান এবং সর্বোপরি আরও দার্জিলিঙের সৌন্দর্য আরও মনপ্রাণ ভরে উপভোগ করতে পারেন।'

এই জয়রাইডের ভাড়া কত?
প্রতীক্ষা ছেত্রী জানিয়েছেন, দার্জিলিং-ঘুম জয়রাইড মূলত ডিজেল চালিত টয়ট্রেন। এর সিঙ্গল ট্রিপে প্রতি আসনের টিকিট খরচ রাখা হয়েছে ৮০০ টাকা। 

কার্শিয়ং-মহানদী রাউন্ড ট্রিপ, যেখানে স্টিম ইঞ্জিন চালিত 
টয়ট্রেনে চড়ার সুযোগ পাবেন পর্যটকরা, নাম দেওয়া হয়েছে 'রেড পান্ডা।' এই ট্রিপের সম্ভাব্য ভাড়া হবে স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে মাথা পিছু রাউন্ড ট্রিপ ১৫৩০ টাকা। 'মুক্তধারা' রাউন্ড ট্রিপে ডিজেল চালিত টয়ট্রেনের মাথাপিছু ভাড়া পড়বে ১০৩০ টাকা। 

প্রতীক্ষা ছেত্রী আরও বলেন, 'এই বিশেষ জয়রাইডের মাধ্যমে দার্জিলিং-হিমালয়ান রেলওয়ে পর্যটকদের দুর্গাপুজোর সময়ে হেরিটেজ অভিজ্ঞত দিতে চায়। ঐতিহাসিক এই টয়ট্রেনে চড়ার অভিজ্ঞতা, স্টিম ইঞ্জিন চালিত রাইড এবং সঙ্গে দার্জিলিঙের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন পর্যটকরা।'

 

POST A COMMENT
Advertisement