ইদের ছুটিতে কাটছাঁট রাজ্য সরকারের, কর্মসংস্কৃতি ফেরাতে বড় বার্তা শুভেন্দুর

বিশেষ করে সরকারি দফতরে দীর্ঘ উৎসবের ছুটি নিয়ে বহুদিন ধরেই প্রশ্ন উঠছিল। সাধারণ মানুষের অভিযোগ ছিল, টানা ছুটির জেরে প্রশাসনিক কাজ থেকে শুরু করে নানা জরুরি পরিষেবা ব্যাহত হয়। নতুন সরকার সেই পরিস্থিতি বদলাতে চাইছে বলেই মনে করা হচ্ছে।

Advertisement
ইদের ছুটিতে কাটছাঁট রাজ্য সরকারের, কর্মসংস্কৃতি ফেরাতে বড় বার্তা শুভেন্দুরফাইল ছবি
হাইলাইটস
  • মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে ‘ছুটির রাজ্য’ হিসেবে পরিচিতি পেয়েছিল।
  • বাম আমলের তুলনায়ও বেশি উৎসবের ছুটি, শনি বা রবিবারের সঙ্গে মিলিয়ে অতিরিক্ত ছুটি ঘোষণার সংস্কৃতি ছিল চোখে পড়ার মতো।

মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পশ্চিমবঙ্গ ধীরে ধীরে ‘ছুটির রাজ্য’ হিসেবে পরিচিতি পেয়েছিল। বাম আমলের তুলনায়ও বেশি উৎসবের ছুটি, শনি বা রবিবারের সঙ্গে মিলিয়ে অতিরিক্ত ছুটি ঘোষণার সংস্কৃতি ছিল চোখে পড়ার মতো। তবে রাজ্যে সরকার বদলের পর সেই ছবিতে বদলের ইঙ্গিত দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইদের ছুটি কমিয়ে কার্যত কর্মসংস্কৃতি ফেরানোর বার্তাই দিল নতুন সরকার, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

চলতি মে মাসের শেষ সপ্তাহেই রয়েছে বকরিদ বা ইদ-আল-আধা। গত পনেরো বছর ধরে এই উৎসব উপলক্ষে রাজ্যে দু’দিন সরকারি ছুটি দেওয়া হত। আগের সরকারও চলতি বছরের ক্যালেন্ডারে ২৬ ও ২৭ মে ছুটির ঘোষণা করেছিল। কিন্তু শনিবার নবান্নের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ওই দু’দিন নয়, ২৮ মে বৃহস্পতিবার একদিনই সরকারি ছুটি থাকবে।

সরকারি সূত্রের দাবি, চাঁদ দেখার উপর নির্ভর করেই ইদের দিন নির্ধারিত হয়। সেই কারণেই প্রকৃত উৎসবের দিন অনুযায়ী নতুন করে ছুটির দিন ঘোষণা করা হয়েছে। তবে প্রশাসনিক মহলে অন্য জল্পনাও শুরু হয়েছে। অনেকের মতে, এটি শুধুই দিন পরিবর্তনের বিষয় নয়, বরং অতিরিক্ত ছুটির সংস্কৃতি থেকে বেরিয়ে এসে প্রশাসনে কাজের পরিবেশ ফেরানোর বার্তা দিতে চাইছে নতুন সরকার।

বিশেষ করে সরকারি দফতরে দীর্ঘ উৎসবের ছুটি নিয়ে বহুদিন ধরেই প্রশ্ন উঠছিল। সাধারণ মানুষের অভিযোগ ছিল, টানা ছুটির জেরে প্রশাসনিক কাজ থেকে শুরু করে নানা জরুরি পরিষেবা ব্যাহত হয়। নতুন সরকার সেই পরিস্থিতি বদলাতে চাইছে বলেই মনে করা হচ্ছে।

POST A COMMENT
Advertisement