Raiganj Encounter: আবার এনকাউন্টার, পালানোর চেষ্টা করতেই খতম নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত

আবারও এনকাউন্টার রাজ্যে। এ বার রায়গঞ্জ। ১২ বছরের নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত দিলীপ রায় পুলিশের গুলিতে নিহত। গ্রেফতারির সময়ই সে পালানোর চেষ্টা করছিল বলে খবর। এমনকী পুলিশের উপর গুলিও চালায় সে।

Advertisement
 আবার এনকাউন্টার, পালানোর চেষ্টা করতেই খতম নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত
হাইলাইটস
  • আবারও এনকাউন্টার রাজ্যে
  • নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত
  • এমনকী পুলিশের উপর গুলিও চালায় সে

রাজ্যে আবার এনকাউন্টার। এ বার ঘটনাস্থল রায়গঞ্জ। পুলিশের গুলিতে খতম নাবালিকা ধর্ষণ ও খুনে অভিযুক্ত। গত শুক্রবার রায়গঞ্জ উদ্ধার হয়েছিল ২ দিন ধরে নিখোঁজ এক নাবালিকার বিবস্ত্র দেহ। এরপর ৪ দিন তল্লাশি চালিয়ে পলাতক অভিযুক্ত দিলীপ রায়কে রবিবার রাতে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারির সময়েই পালানোর চেষ্টা করায় পাল্টা পুলিশের গুলিতে তারই মৃত্যু হয়েছে বলে খবর।  

কেন এনকাউন্টার?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাতে পুলিশের হেফাজত থেকে পালাতে চেষ্টা করেছিল দিলীপ রায়। এমনকী, পুলিশকে লক্ষ্য করে গুলিও চালিয়েছিল সে। পাল্টা গুলিতে তার মৃত্যু হয়েছে বলে জানাচ্ছেন তদন্তকারীরা।

গত ৩ নভেম্বর থেকে নিখোঁজ ছিল ১২ বছরের এক নাবালিকা। পরিবারের দাবি, বিকেলে সাইকেল নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল, তারপর আর ফেরেনি। ২ দিন পর নিকটবর্তী জঙ্গল থেকে তার পচাগলা দেহ উদ্ধার হয়। ধর্ষণ ও খুনের অভিযোগ তুলেছিলেন পরিবারের লোকেরা। এই ঘটনায় গত ৪ নভেম্বর রায়গঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। পকসো আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছিল। তদন্তে দিলীপ রায় নামে এক ব্যক্তিকে এই ঘটনায় মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করে পুলিশ। ৪ দিন ধরে অভিযুক্তের খোঁজ চালানোর পর রবিবার রাতে তাকে পাকড়াও করা হয়। 

কী ভাবে খতম অভিযুক্ত?

পুলিশের দাবি, ৯ নভেম্বর সকালে গৌরী গ্রাম পঞ্চায়েত এলাকার কাছে ওই সন্দেহভাজনের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়েই গুলি চালাতে শুরু করে অভিযুক্ত। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশও। সেই গুলিতেই আহত হয় দিলীপ রায়। তাকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। 

 

POST A COMMENT
Advertisement