সোমবার থেকে বদলে যাচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরে ঢোকার নিয়ম, জানুন দর্শনের নয়া সময়সূচি

এদিকে আর এক মাসেরও কম সময় বাকি রথযাত্রার। আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হবে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বিতীয় বর্ষের রথযাত্রা। সেই উপলক্ষে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। মন্দির প্রাঙ্গণে থাকা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার তিনটি পৃথক রথে নতুন করে রং করা হচ্ছে। রথের চাকা-সহ অন্যান্য অংশও খতিয়ে দেখা হচ্ছে, যাতে উৎসবের দিন কোনও সমস্যা না হয়।

Advertisement
সোমবার থেকে বদলে যাচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরে ঢোকার নিয়ম, জানুন দর্শনের নয়া সময়সূচিদিঘায় জগন্নাথ মন্দির।
হাইলাইটস
  • দিঘার জগন্নাথ মন্দিরে দর্শনার্থীদের জন্য বদলাচ্ছে দর্শনের সময়সূচি।
  • আগামী ২২ জুন, সোমবার থেকে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে।

দিঘার জগন্নাথ মন্দিরে দর্শনার্থীদের জন্য বদলাচ্ছে দর্শনের সময়সূচি। আগামী ২২ জুন, সোমবার থেকে নতুন নিয়ম কার্যকর হতে চলেছে বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে। ইতিমধ্যেই মন্দিরের বিভিন্ন প্রবেশদ্বারে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, প্রতিদিনের মতো সকাল ৬টাতেই মন্দিরের দরজা খুলবে এবং দুপুর ১টা পর্যন্ত দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। তবে বিকেলের সময়সূচিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এতদিন দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত মন্দির বন্ধ থাকত এবং বিকেল ৩টায় ফের দর্শনের জন্য দরজা খুলে দেওয়া হতো। নতুন নিয়মে বিকেল ৪টায় মন্দির খুলবে, অর্থাৎ মধ্যাহ্ন বিরতির সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

মন্দির কর্তৃপক্ষের দাবি, এই সিদ্ধান্তের পিছনে রয়েছে একাধিক কারণ। বিকেল ৩টার সময় দীঘায় রোদের তীব্রতা অনেক বেশি থাকায় দর্শনার্থীদের মন্দির পরিদর্শনে অসুবিধা হয়। পাশাপাশি আধ্যাত্মিক দিক থেকেও এই পরিবর্তনের গুরুত্ব রয়েছে। রাজভোগের পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মধ্যাহ্ন বিশ্রামের জন্য আরও সময় প্রয়োজন বলে মনে করা হয়েছে। সেই কারণেই বিশ্রামের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।

এদিকে আর এক মাসেরও কম সময় বাকি রথযাত্রার। আগামী ১৬ জুলাই অনুষ্ঠিত হবে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বিতীয় বর্ষের রথযাত্রা। সেই উপলক্ষে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। মন্দির প্রাঙ্গণে থাকা জগন্নাথ, বলরাম ও সুভদ্রার তিনটি পৃথক রথে নতুন করে রং করা হচ্ছে। রথের চাকা-সহ অন্যান্য অংশও খতিয়ে দেখা হচ্ছে, যাতে উৎসবের দিন কোনও সমস্যা না হয়।

মন্দির সূত্রে জানা গিয়েছে, রথযাত্রা উপলক্ষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমন্ত্রণ জানানো হবে। তিনি উল্টোরথের দিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন বলেও খবর।

মন্দিরের প্রধান পুরোহিত ও ট্রাস্ট কমিটির সদস্য রাধারমণ দাস জানান, দর্শনার্থীদের সুবিধা এবং ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রয়োজনীয়তা বিবেচনা করেই সময়সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি রথযাত্রার সমস্ত প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

Advertisement

 

POST A COMMENT
Advertisement