Meera Bhattacharya Health Update: মীরা ভট্টাচার্য হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন? 'গুজবের' মাঝে জানাল হাসপাতাল

এখন কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য? তাঁর শরীরের হাল কেমন? তাঁকে কি অক্সিজেন দিতে হচ্ছে? তাঁর কী ধরনের সমস্যা হচ্ছে? তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে কবে? আর এই সব বিষয় নিয়েই হেলথ আপডেট সামনে এসেছে। পুরোটা জেনে নিন।

Advertisement
মীরা ভট্টাচার্য হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন? 'গুজবের' মাঝে জানাল হাসপাতালমীরা ভট্টাচার্য কেমন আছেন?
হাইলাইটস
  • এখন কেমন আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য?
  • তাঁর শরীরের হাল কেমন?
  • তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে কবে?

এখনও কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য। এমন পরিস্থিতিতে তাঁর শরীরের হাল নিয়ে নানা 'গুজব' ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও এবার সেই 'গুজবে' জল ঢেলে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানিয়ে দিয়েছে, আপাতত স্থিতিশীল রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী।

তাঁর শরীরের হাল কেমন? 
মীরা ভট্টাচার্যের হেলথ আপডেট দিয়েছে হাসপাতাল। তারা জানিয়েছে, ডা: সৌতিক পাণ্ডার অধীনে ভর্তি রয়েছেন মীরা ভট্টাচার্য। বর্তমানে রুম এয়ারেই রয়েছেন তিনি। তাঁর কোনওরকম অতিরিক্ত অক্সিজেনের প্রয়োজন হচ্ছে না। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

হাসপাতালের তরফে আরও জানান হয়েছে, এখন মুখে খাওয়ার ওষুধ চলছে। তাঁকে আলাদা করে ইঞ্জেকশনের মাধ্যমে ওষুধ দেওয়ার প্রয়োজন পড়ছে না। 

এমন পরিস্থিতিতে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রীর রুটিন রক্ত পরীক্ষা করার পরিকল্পনা রয়েছে চিকিৎসকদের। সেই রিপোর্টের উপর নির্ভর করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

কবে হাসপাতাল থেকে ছাড়া পাবেন?
এই বিষয়টাও খোলসা করে দিয়েছে হাসপাতাল। তারা জানিয়েছে, সবকিছু স্বাভাবিক থাকলে মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি হয়ে যাবে তাঁর। 

তাই হাসপাতালের খবরে এটুকু পরিষ্কার যে মীরা ভট্টাচার্য এখন বেশ সুস্থ রয়েছেন। তাঁর স্বাস্থ্য নিয়ে এখনই চিন্তা করার কিছু নেই। 

সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা
হাসপাতালে ভর্তি রয়েছেন মীরা ভট্টাচার্য। এমন পরিস্থিতিতে রবিবারই তাঁর স্বাস্থ্য নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কিছু কিছু পোস্টে দাবি করা হয়, মীরা ভট্টাচার্যের স্বাস্থ্যের হাল অত্যন্ত 'সঙ্কটজনক'। এমনকী কয়েকটি পোস্টে তাঁর 'মৃত্যুর' খবরও ছড়িয়ে পড়ে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই সব পোস্টের মাধ্যমে আদতে গুজব ছড়ানো হচ্ছে। এখন স্থিতিশীল রয়েছেন মীরা ভট্টাচার্য। তাঁর তেমন কোনও সমস্যা নেই। সব ঠিক থাকলে তাঁকে মঙ্গলবারই ছুটি দিয়ে দেওয়া হবে। 

কী হয়েছে মীরা ভট্টাচার্যের?
এই বিষয়টাও জানিয়েছে হসপিটাল অথারিটি। তারা জানিয়েছে, ২১ অগাস্ট ৭৬ বছর বয়সী মীরা ভট্টাচার্য তীব্র পেটে ব্যথা নিয়ে শহরের এক বেসরকারি মাল্টিস্পেশালিটি হাসপাতালে ভর্তি হন। গত দু’সপ্তাহ ধরে মাঝে মাঝেই তাঁর তীব্র পেটের ব্যথা হচ্ছিল। তিনি ডা: সৌতিক পাণ্ডার তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

Advertisement

তাঁর চিকিৎসার জন্য একটি মাল্টিডিসিপ্লিনারি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ডে রয়েছেন, কার্ডিওলজিস্ট প্রফেসর ডা: সরোজ মণ্ডল, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডা: শাশ্বত চট্টোপাধ্যায় ও এন্ডোক্রিনোলজিস্ট ডা: সেমন্তী চক্রবর্তী।
 

 

POST A COMMENT
Advertisement