Jahangir Khan: পুষ্পা যেন ভিজে বেড়াল! ত্রাস জাহাঙ্গিরকে হাফপ্যান্ট পরিয়ে এলাকায় ঘোরাল পুলিশ

হাঙ্গির খানকে হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরালো পুলিশ। গায়ে সাদা টি-শার্ট। ঘটনার পুনর্নিমাণ করে পুলিশ।

Advertisement
পুষ্পা যেন ভিজে বেড়াল! ত্রাস জাহাঙ্গিরকে হাফপ্যান্ট পরিয়ে এলাকায় ঘোরাল পুলিশপরাজিত তৃণমূল নেতা জাহাঙ্গির খান

পরাজিত তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরালো পুলিশ। গায়ে সাদা টি-শার্ট। ঘটনার পুনর্নিমাণ করে পুলিশ। পুলিশের অ্যাকশনে রীতিমতো ভিজে বিড়াল হয়ে গিয়েছেন একসময়ের দাপুটে নেতা। গুণ্ডা, দুর্নীতিবাজদের শায়েস্তা করতে এবার হাফ প্যান্ট মডেলকেই হাতিয়ার করছেন তাঁরা।

দিন কয়েক গা ঢাকা দেওয়ার পর গত ৮ জুন গ্রেফতার হন ফলতার 'পুষ্পা'। নেপাল সীমান্ত থেকে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ) গ্রেফতার করে জাহাঙ্গিরকে। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছে যান এসটিএফ-এর আধিকারিকেরা। তন্নতন্ন করে খোঁজার পর অবশেষে পাকড়াও করা হয়। উত্তর হাওড়ার রাস্তায় দেখা গেল হাফ-প্যান্ট ও স্যান্ডো গেঞ্জি পরিয়ে ঘোরানো হয় আকাশ সিংকে।

এর আগে একইভাবে দিনদুপুরে রাস্তায় গেঞ্জি-হাফপ্যান্ট পরিয়ে ঘোরানো হয় গ্রেফতার হওয়া তৃণমূল নেতাদের। এই তালিকায় আছেন তৃণমূল কাউন্সিলরের স্বামী  শামিম আহমেদ, এক হোম গার্ডও। কোমরে দড়ি বেঁধে ঘোরানো হয় কাঁচরাপাড়ার  তৃণমূলের এক যুব নেতাকে। ধৃত অভিজিৎ রায় ওরফে বনি কাঁচরাপাড়া পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি ছিলেন।

গত ২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হয়। নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে ভোটের ময়দান থেকে সরে দাঁড়ান জাহাঙ্গির। 

POST A COMMENT
Advertisement