মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, বহু জেলায় রেড অ্যালার্ট জারি, কোথায় কত বৃষ্টি? 

আষাঢ় বিদায় নিয়ে শ্রাবণ শুরু হতেই ফের সক্রিয় হয়েছে বর্ষা। শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। মাঝে মাঝে হালকা বৃষ্টি হলেও কখনও রোদের দেখা মিলছে। তবে সেই রোদ বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে।

Advertisement
মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস, বহু জেলায় রেড অ্যালার্ট জারি, কোথায় কত বৃষ্টি? বৃষ্টির পূর্বাভাস।-ফাইল ছবি
হাইলাইটস
  • আষাঢ় বিদায় নিয়ে শ্রাবণ শুরু হতেই ফের সক্রিয় হয়েছে বর্ষা।
  • শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা।

আষাঢ় বিদায় নিয়ে শ্রাবণ শুরু হতেই ফের সক্রিয় হয়েছে বর্ষা। শনিবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। মাঝে মাঝে হালকা বৃষ্টি হলেও কখনও রোদের দেখা মিলছে। তবে সেই রোদ বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েক দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে লাল সতর্কতা।

কলকাতা ও দক্ষিণবঙ্গে কী পূর্বাভাস?
আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকবে। সোমবার পর্যন্ত শহরের জন্য কোনও বিশেষ সতর্কতা নেই। তবে মঙ্গলবার থেকে কলকাতায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গে লাল সতর্কতা
উত্তরবঙ্গে পরিস্থিতি আরও উদ্বেগজনক। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে শনিবার ও রবিবার অত্যধিক বৃষ্টির সম্ভাবনায় লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। কোথাও কোথাও ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া দার্জিলিং, কালিম্পং, কোচবিহার-সহ উত্তরবঙ্গের পাহাড় সংলগ্ন জেলাগুলিতে সোমবার পর্যন্ত ৭ থেকে ২০ সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কিছুটা কমতে পারে। তবে জলপাইগুড়ি ও কালিম্পঙে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে।

কেন বাড়ছে বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপটি বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও ওড়িশার উপর অবস্থান করছে। এর সঙ্গে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় নিম্নচাপটি কিছুটা দুর্বল হলেও তার প্রভাব বজায় থাকবে।

এছাড়া বর্ষাকালীন অক্ষরেখা পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে, যা উত্তরবঙ্গে ভারী বর্ষণ এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি করছে।

Advertisement

মৎস্যজীবীদের জন্য সতর্কতা
নিম্নচাপের প্রভাবে সমুদ্রে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। দমকা হাওয়ার গতিবেগ কোথাও কোথাও ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই কারণে শনিবার পর্যন্ত পশ্চিমবঙ্গ উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার তাপমাত্রা
শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৮ ডিগ্রি বেশি। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৮ ডিগ্রি কম। মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে আগামী কয়েক দিন তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই।

 

POST A COMMENT
Advertisement