Kshiti Goswami daughter joins BJP: প্রাক্তন বাম মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে এবার BJP-তে, যোগ প্রাক্তন NSG কম্যান্ডোরও

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তার আগেই রাজ্য রাজনীতিতে বড় চমক। বাম আমলের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী গোস্বামী যোগ দিলেন বিজেপিতে।

Advertisement
প্রাক্তন বাম মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে এবার BJP-তে, যোগ প্রাক্তন NSG কম্যান্ডোরওবামফ্রন্টের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী এবার BJP-তে।-ফাইল ছবি
হাইলাইটস
  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আর মাত্র কয়েক সপ্তাহ বাকি।
  • তার আগেই রাজ্য রাজনীতিতে বড় চমক।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আর মাত্র কয়েক সপ্তাহ বাকি। তার আগেই রাজ্য রাজনীতিতে বড় চমক। বাম আমলের বর্ষীয়ান নেতা ও প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী গোস্বামী যোগ দিলেন বিজেপিতে।

রাজনৈতিক মহলে এই যোগদানকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। কারণ ক্ষিতি গোস্বামী দীর্ঘদিন বাম রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ ছিলেন। তাঁর পরিবারের সদস্যদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক শিবিরে অবস্থান এখন স্বাভাবিকভাবেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

বিজেপিেত যোগ দিলেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী।-ফাইল ছবি

উল্লেখ্য, ক্ষিতি গোস্বামীর আর এক মেয়ে বসুন্ধরা গোস্বামী আগেই যোগ দিয়েছেন তৃণমূলে। বর্তমানে তিনি কলকাতা পুরসভার কাউন্সিলর। ফলে একদিকে বাবা ছিলেন বাম সরকারের মন্ত্রী, আর দুই মেয়ের একজন তৃণমূল ও অন্যজন বিজেপির পথে, এই রাজনৈতিক সমীকরণ ২৬-এর ভোটের আগে বাড়তি কৌতূহল তৈরি করেছে।

মঙ্গলবার, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য ও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন কস্তুরী। শুধু কস্তুরী একা নন, এদিন বিজেপিতে যোগ দেন প্রাক্তন এনএসজি কম্যান্ডো দীপাঞ্জন চক্রবর্তী। অবসরপ্রাপ্ত সিআরপিএফ কর্তা বিপ্লব বিশ্বাসও এদিন বিজেপির পতাকা হাতে তুলে নেন। 

আরএসপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর এক মেয়ে বসুন্ধরা গোস্বামী ২০২১ সালের শেষে কলকাতা পৌরনিগমের নির্বাচনে ৯৬ নম্বর ওয়ার্ডে তাঁকে প্রার্থী করে শাসকদল। জয়ীও হন বসুন্ধরা।  এবার প্রয়াত বাম নেতার আর এক কন্যা কস্তুরী বিজেপিতে যোগ দিলেন। 

 

POST A COMMENT
Advertisement