TMC MLA extortion case: মমতাপন্থী TMC বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, বাংলা-বিহার সীমান্তে ধৃত ৪

গভীর রাত্রে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার বিহার সীমান্তবর্তী একটি এলাকায় বিহার থেকে আসা মালবাহী ট্রাক আটকে টাকা তুলছিল কয়েকজন ব্যক্তি। সেই ঘটনা স্থানীয়দের চোখে পড়তেই তারা ভালুকা ফাঁড়িতে খবর দেন। সেখান থেকে ভালুকা ফাঁড়ির ওসির নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় পৌঁছায়।

Advertisement
মমতাপন্থী TMC বিধায়কের নাম করে ট্রাকে তোলাবাজির অভিযোগ, বাংলা-বিহার সীমান্তে ধৃত ৪তৃণমূলপন্থী বিধায়কের নামে তোলাবাজির অভিযোগ মালদায়
হাইলাইটস
  • গভীর রাত্রে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার বিহার সীমান্তবর্তী একটি এলাকায় বিহার থেকে আসা মালবাহী ট্রাক আটকে টাকা তুলছিল কয়েকজন ব্যক্তি
  • সেই ঘটনা স্থানীয়দের চোখে পড়তেই তারা ভালুকা ফাঁড়িতে খবর দেন
  • সেখান থেকে ভালুকা ফাঁড়ির ওসির নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় পৌঁছায়

পশ্চিমবঙ্গে কোনওরকম তোলাবাজিকে প্রশ্রয় দেওয়া হবে না বলে দায়িত্ব নিয়েই সাফ জানিয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে এবার তোলাবাজিকে কেন্দ্র করে যে অভিযোগ উঠে আসছে, তা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে। মালদার হরিশ্চন্দ্রপুরের মমতাপন্থী বিধায়ক মতিবুর রহমানের নাম করে গভীর রাতে বাংলা-বিহার সীমান্তে ট্রাক থামিয়ে তোলাবাজির অভিযোগ উঠল। ট্রাক ড্রাইভারদের অস্ত্র দেখিয়ে টাকা তোলা হয়েছে বলেও অভিযোগ। অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা পুলিশের সামনেই কার্যত বিধায়কের নামে নিয়ে তোলাবাজির কথা স্বীকার করেছে বলে জানা যাচ্ছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, গভীর রাত্রে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার বিহার সীমান্তবর্তী একটি এলাকায় বিহার থেকে আসা মালবাহী ট্রাক আটকে টাকা তুলছিল কয়েকজন ব্যক্তি। সেই ঘটনা স্থানীয়দের চোখে পড়তেই তারা ভালুকা ফাঁড়িতে খবর দেন। সেখান থেকে ভালুকা ফাঁড়ির ওসির নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী ওই এলাকায় পৌঁছায়। এরপরই ঘটনাস্থল থেকে ওই চার ব্যক্তিকে ধরে ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। তাদের নাম ওমর ফারুক, রুবেল আলম, মহম্মদ জয়নুল এবং শোয়েব আক্তার। বাড়ি হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার বিভিন্ন গ্রামে।
         
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, হরিশ্চন্দ্রপুরের মমতাপন্থী বিধায়ক মতিবুর রহমানের নির্দেশই নাকি বাংলা-বিহার রোডে ট্রাক আটকানো হচ্ছিল। এরপরই ট্রাক ড্রাইভাররা লিখিত ভাবে ওই চার ব্যক্তির বিরুদ্ধে ভালুকা ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় একটি ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে ধৃতরা জানাচ্ছে এলাকার বিধায়ক মতিউর রহমানের নির্দেশেই তারা ট্রাক আটকাচ্ছিল। যদিও ভাইরাল ভিডিও-র সত্যতা যাচাই করেনি আজতক বাংলা।

ভিন রাজ্যের ড্রাইভারদের অভিযোগ, রাতে ওই চার ব্যক্তি রাস্তা আটকে তাদের গাড়ি ধরে টাকা দাবি করে। বলে তারা এলাকার বিধায়কের লোক। এই টাকা না দিলে তাদের গাড়ি ছাড়া হবে না, এটাই নাকি নিয়ম ।
 
এদিকে এই ঘটনার তীব্র সমালোচনা করেছে এলাকার বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা দেবাশিস পাসওয়ান বলেন আমরা বেশ কয়েকদিন ধরেই খবর পাচ্ছিলাম, বাংলা-বিহারে যাওয়া আসা করা মালবাহী ট্রাকগুলিকে একটি বিশেষ জায়গায় আটকে দেওয়া হচ্ছে এবং টাকা তোলা হচ্ছে। এই ঘটনা ঘটছে রাতের অন্ধকারে এবং এর পিছনে বিধায়ক মতিবুর রহমান আছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের তোলাবাজ সরকার চলে গেলেও তোলাবাজ নেতারা এখনও আছেন। আমরা চাই পুলিশ প্রশাসন এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিক। না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো।
         
যদিও বিধায়ক মতিবুর রহমানের দাবি, তোলাবাজির অভিযোগ ভিত্তিহীন। ট্রাকে করে বিহারে মদ পাচার হচ্ছিল। তাই তিনি ট্রাক আটকানোর জন্য লোক পাঠিয়েছিলেন। পুলিশের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে নালিশের হুঁশিয়ারিও দিয়েছেন বিধায়ক।

Advertisement

এদিকে ঘটনার প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, রাতে ওই চার ব্যক্তিকে ধরা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কী কারনে তারা ট্রাক আটকে ছিল সে বিষয়ে খোঁজখবরও চলছে।

(রিপোর্টার-মিলটন পাল)
 

POST A COMMENT
Advertisement