Heatwave Alert: বাংলার ৩ শহর পুড়বে এপ্রিলেই, হাই অ্যালার্ট দেশের ৭৮ শহরে, চলবে তীব্র তাপপ্রবাহ

দেশজুড়ে ৪৮ শহরে হিটওয়েভ অ্যালার্ট জারি করেছে IMD। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের ৩ শহর। তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। জেনে নিন বিস্তারিত আপডেট...

Advertisement
 বাংলার ৩ শহর পুড়বে এপ্রিলেই, হাই অ্যালার্ট দেশের ৭৮ শহরে, চলবে তীব্র তাপপ্রবাহহিটওয়েভ অ্যালার্ট
হাইলাইটস
  • ৪৮ শহরে হিটওয়েভ অ্যালার্ট
  • তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের ৩
  • তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ৪৫ ডিগ্রি সেলসিয়াস

এখন থেকেই গরমে হাঁসফাঁস করছেন? এ তো কেবল ট্রেলার! গরমের আসল খেলা তো এখনও অনেক বাকি। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, নাভিঃশ্বাস ওঠা গরম অপেক্ষা করছে এই এপ্রিল মাসেই। আগামী ২-৩ দিনের মধ্যেই ভারতের নানা স্থানে শক্তিশালী তাপপ্রবাহের সাক্ষী থাকতে চলেছেন মানুষ। হিটওয়েভের সম্ভাবনা রয়েছে একাধিক শহরে। যার ফলে বিভিন্ন রাজ্যেই তাপমাত্রা দ্রুত বাড়বে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী ২-৩ সপ্তাহ ধরে তাপমাত্রা ধীরে ধীরে আরও ঊর্ধ্বগামী হবে। 

কোন কোন অঞ্চলে সবচেয়ে বেশি গরম পড়ছে?
বিশদ আবহাওয়া বিশ্লেষণে দেখা যাচ্ছে, মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে সবচেয়ে বেশি গরম পড়বে। IMD ইতিমধ্যেই চলতি বছরের এপ্রিলের মাঝামাঝি থেকে মধ্য ও পূর্ব ভারতের কিছু অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে। 

দিল্লি NCR অঞ্চলে এই মরশুমে প্রথমবারের মতো তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। উত্তরপ্রদেশ ও রাজস্থানের কিছু অংশে তাপমাত্রা ৪২-৪৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। 

১৫-১৮ এপ্রিল মহারাষ্ট্রের বদর্ভ অঞ্চলে তাপপ্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ১৫-১৭ এপ্রিল মধ্য মহারাষ্ট্র ও মারাঠাওয়াড়া অঞ্চলেও একই পরিস্থিতি দেখা যেতে পারে। ১৬-১৮ এপ্রিল মধ্যপ্রদেশের কিছু এলাকাতেও তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। 

নাগপুর, ভোপাল, অমরাবতী ও ভুবনেশ্বরের মতো শহরগুলিতে ১৬ এপ্রিল পর্যন্ত তাপমাত্রা ৪২-৪৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এমনকী, কিছু জায়গায় আরও বাড়তে পারে। 

কলকাতার অবস্থা কী হবে? 
লাল কিংবা গাঢ় কমলা না হলেও হাল্কা কমলা সতর্কতা জারি করা হয়েছে কলকাতা শহরের জন্য। অর্থাৎ ঊর্ধ্বমুখী তাপমাত্রা এবং মারাত্মক শুষ্ক আবহাওয়া তৈরি হবে এ শহরে। 

রাজ্যের আর কোন কোন শহরে অ্যালার্ট?
পশ্চিমবঙ্গের দুর্গাপুরেও গাঢ় কমলা সতর্কতা জারি করা হয়েছে। খড়গপুর শহরের জন্য জারি করা হয়েছে গাঢ় হলুদ সতর্কতা। 

কোন কোন শহরে লাল সতর্কতা?
ইন্দোর, অমরাবতী, নাগপুর, ভিলাই, বিলাসপুর, সম্বলপুর, ভুবনেশ্বর ইত্যাদি। গাঢ় কমলা অ্যালার্ট রয়েছে উজ্জয়িনী, ভোপাল, সাগর, জবলপুর, সাতনা, গয়া, রাউরকেল্লা, জামশেদপুর, দুর্গাপুর, হাল্কা কমলা রয়েছে কলকাতা, কটকে। হলুদ সতর্কতা রয়েছে পুরী, খড়গপুরের মতো শহরে।  

Advertisement

হঠাৎ এত গরম কেন?
কয়েকদিন আগেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়ার কারণে এপ্রিলের শুরুটা তুলনামূলক ভাবে শীতল ছিল। কিন্তু এখন আকাশ পরিষ্কার এবং বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকায় দ্রুত গরম বাড়ছে। 

IMD ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে, এপ্রিল থেকে জুন পর্যন্ত পূর্ব, মধ্য, উত্তর-পশঅচিম এভং দক্ষিণ-পূর্ব উপদ্বীপীয় ভারতে স্বভাবিকের চেয়ে বেশি তাপপ্রবাহের দিন দেখা যাবে। 

গ্রীষ্ম কতটা মারাত্মক হতে পারে? 
শুরুর দিকের ঠান্ডা আবহাওয়া হঠাৎ তীব্র গরমে পরিবর্তনে অনেকেই অবাক হচ্ছেন। বিশেষজ্ঞদের মতে, ২০২৪ সালের রেকর্ড গরমের থেকেও এবারের গ্রীষ্ম আরও বেশি তীব্র হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরির্তনের কারণে তাপপ্রবাহ এখন আগে শুরু হচ্ছে। বেশি দিন স্থায়ী হচ্ছে এবং আরও বেশি তীব্র গরম অনুভূত হচ্ছে। 

কীভাবে সতর্ক থাকবেন?
পর্যাপ্ত দল পান করুন
দুপুরের রোদ এড়িয়ে চলুন
হাল্কা ও ঢিলেঢালা পোশাক পরুন
নিয়মিত IMD আপডেটে নজর রাখুন

 

POST A COMMENT
Advertisement