১০ জেলায় দুপুরের পর ঝেঁপে বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে সতর্কতা

২১ জুলাইয়ের রাজনৈতিক ব্যস্ততার মধ্যেই আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে কমলা সতর্কতা।

Advertisement
১০ জেলায় দুপুরের পর ঝেঁপে বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গে সতর্কতা, ২১শের সভা ভেস্তে যাবে? বৃষ্টির পূর্বাভাস।-ফাইল ছবি
হাইলাইটস
  • ২১ জুলাইয়ের রাজনৈতিক ব্যস্ততার মধ্যেই আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।
  • মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

২১ জুলাইয়ের রাজনৈতিক ব্যস্ততার মধ্যেই আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। অন্যদিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় জারি হয়েছে কমলা সতর্কতা।

আবহাওয়াবিদদের মতে, বর্তমানে সক্রিয় মৌসুমি অক্ষরেখা রাঁচি ও দিঘার উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাশাপাশি, আগে তৈরি হওয়া নিম্নচাপটি দুর্বল হয়ে এখন ঘূর্ণাবর্তের আকারে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণাংশে অবস্থান করছে। এই দুই আবহাওয়া ব্যবস্থার প্রভাবেই মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট বাড়তে পারে।

কলকাতায় সারাদিন আকাশ মেঘলা থাকবে। দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। ফলে শহরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির মাঝেও বৃষ্টি বিঘ্ন ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রামে তুলনামূলক বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যান্য জেলাতেও দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উত্তরবঙ্গে পরিস্থিতি আরও জটিল হতে পারে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কতা জারি হয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের আশঙ্কা, টানা বর্ষণের জেরে পাহাড়ি এলাকায় নতুন করে ধস নামতে পারে। পাশাপাশি নদ-নদীর জলস্তরও বাড়তে পারে। তাই উত্তরবঙ্গের বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর এবং প্রশাসনের নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

 

POST A COMMENT
Advertisement