৫ জেলায় ৬০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, কতদিন চলবে? 

দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির দাপট বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পাঁচটি জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
৫ জেলায় ৬০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা, কতদিন চলবে? ফাইল ছবি
হাইলাইটস
  • দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির দাপট বাড়তে চলেছে।
  • আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পাঁচটি জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।

দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির দাপট বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পাঁচটি জেলায় ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় ঝড়ের তীব্রতা বেশি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এপ্রিলের মাঝামাঝি সময় থেকে উত্তর, উত্তর-পশ্চিম ও পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ চলছিল। পশ্চিমবঙ্গও তার ব্যতিক্রম ছিল না। তবে মাসের শেষ দিকে একাধিক পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে ঝড়-বৃষ্টি শুরু হয়, যার ফলে তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে আসে। মে মাসের শুরুতেও সেই প্রবণতা বজায় রয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৩ মে পর্যন্ত এই অস্থির আবহাওয়া চলতে পারে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। ১১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গেও একই চিত্র। আগামী ১০ মে পর্যন্ত আটটি জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বেশ কিছু এলাকায়।

আবহাওয়াবিদদের মতে, এই পরিস্থিতির পেছনে মূল কারণ একটি ঘূর্ণাবর্ত, যা মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ হয়ে বিহার ও ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে, যা ঝড়-বৃষ্টির সম্ভাবনাকে আরও জোরদার করছে।
 

 

POST A COMMENT
Advertisement