Heavy Rain Alert: জেলায় জেলায় জারি অরেঞ্জ অ্যালার্ট, কোথায় কোথায় আজ অতিভারী বৃষ্টির সতর্কতা?

Rain Alert: রবিবার ছুটির দিনে দফায় দফায় বৃষ্টিপাতের সাক্ষী থাকতে পারে শহর কলকাতা। পাশাপাশি আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Advertisement
জেলায় জেলায় জারি অরেঞ্জ অ্যালার্ট, কোথায় কোথায় আজ অতিভারী বৃষ্টির সতর্কতা?কোথায় কোথায় আজ অতিভারী বৃষ্টির সতর্কতা?
হাইলাইটস
  • মাসের শেষে ভারী থেকে অতিভারী বৃষ্টির সাক্ষী থাকতে পারে রাজ্যের একাধিক জেলা।
  • আজ, রবিবার অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের তিন থেকে চারটি জেলায়।
  • উত্তরবঙ্গেও জারি করা হয়েছে Yellow অ্যালার্ট।

মাসের শেষে ভারী থেকে অতিভারী বৃষ্টির সাক্ষী থাকতে পারে রাজ্যের একাধিক জেলা। বিশেষ করে আজ, রবিবার অতিভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের তিন থেকে চারটি জেলায়। অন্যদিকে, উত্তরবঙ্গেও জারি করা হয়েছে Yellow অ্যালার্ট। পাশাপাশি শহর কলকাতাও এদিন দফায় দফায় বৃষ্টিপাতের সাক্ষী থাকতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। আজ দিনভর আবহাওয়া কোথায় কেমন থাকতে পারে? দেখে নেওয়া যাক।

কলকাতায় আবহাওয়ার পূর্বাভাস

কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় আকাশ মূলত মেঘলা থাকবে। কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে।

শনিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ০.৬ ডিগ্রি বেশি। শহরে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯৪ শতাংশ এবং সর্বনিম্ন আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৬ শতাংশ। ২৮ অগস্ট রাত ৮টা ৩০ মিনিট থেকে ২৯ অগস্ট রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত কলকাতায় ১৩.০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার দু’একটি জায়গায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে ৭ থেকে ২০ সেমি পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা।

এছাড়াও, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, কলকাতা এবং হাওড়ার দু’একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে। এই জেলাগুলির জন্য জারি করা হয়েছে Yellow অ্যালার্ট।

Advertisement

আজ উত্তরবঙ্গের আবহাওয়ার সতর্কতা

উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার দু’একটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। জেলার জন্য জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও, উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।

 

POST A COMMENT
Advertisement