আজ থেকেই দক্ষিণবঙ্গের চার জেলায় দাপট দেখাবে গরম, হলুদ সতর্কতা জারি

দক্ষিণবঙ্গে গরম বৃদ্ধির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। চৈত্র মাসের শেষ থেকেই শুরু হয়ে গেল গরমের দাপট। দক্ষিণবঙ্গের অন্ততপক্ষে চারটি জেলায় গরমে হাঁসফাঁস করতে হতে পারে আমজনতাকে। পাশাপাশি স্বস্তি নেই কলকাতাবাসীর জন্যও।

Advertisement
আজ থেকেই দক্ষিণবঙ্গের চার জেলায় দাপট দেখাবে গরম, হলুদ সতর্কতা জারিআজ থেকেই দক্ষিণবঙ্গের চার জেলায় দাপট দেখাবে গরম
হাইলাইটস
  • দক্ষিণবঙ্গে গরম বৃদ্ধির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস।
  • দক্ষিণবঙ্গের অন্ততপক্ষে চারটি জেলায় গরমে হাঁসফাঁস করতে হতে পারে আমজনতাকে।
  • উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে।

দক্ষিণবঙ্গে গরম বৃদ্ধির পূর্বাভাস আগেই দিয়েছিল হাওয়া অফিস। চৈত্র মাসের শেষ থেকেই শুরু হয়ে গেল গরমের দাপট। দক্ষিণবঙ্গের অন্ততপক্ষে চারটি জেলায় গরমে হাঁসফাঁস করতে হতে পারে আমজনতাকে। পাশাপাশি স্বস্তি নেই কলকাতাবাসীর জন্যও। আজ শহরে বৃষ্টিপাতের তেমন কোনও সম্ভাবনা নেই। যদিও উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে।

কলকাতার আবহাওয়া

আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আবহাওয়ায় বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। মূলত আকাশ পরিষ্কার থাকলেও বিকেল বা সন্ধ্যার দিকে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে।

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় সামান্য কম। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি।

আর্দ্রতার পরিমাণও বেশ বেশি রয়েছে। সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৫৫ শতাংশ থাকার সম্ভাবনা রয়েছে, ফলে গরমের সঙ্গে ভ্যাপসা ভাবও অনুভূত হতে পারে। গত ২৪ ঘণ্টায় শহরে বৃষ্টির কোনও রেকর্ড নেই। ফলে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।

দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া

দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন বৃষ্টির বিশেষ কোনও সম্ভাবনা নেই।

অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় এক বা দুই জায়গায় গরম ও ভ্যাপসা আবহাওয়া বিরাজ করতে পারে। ফলে এই জেলাগুলিতে অস্বস্তিকর গরম অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে IMD। বিশেষজ্ঞদের মতে, আর্দ্রতার মাত্রা বেশি থাকায় তাপমাত্রা খুব বেশি না বাড়লেও গরমের তীব্রতা বেশি অনুভূত হতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতেও এক বা দুই জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও, দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় এক বা দুই জায়গায় ৩০–৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

Advertisement

 

POST A COMMENT
Advertisement