ব্যাপক গরমে দক্ষিণবঙ্গে 'হলুদ সতর্কতা', কবে থেকে, কোন কোন জেলায়? জেনে নিন

পরপর কয়েকদিন বৃষ্টির পর এবার গরম পড়তে চলেছে রাজ্যে। চৈত্রকে ফাঁকি দেওয়া গেলেও, বৈশাখ থেকে তা আর সম্ভব হচ্ছে না। চৈত্র সংক্রান্তি থেকেই রাজ্যে পড়তে চলেছে ব্যাপক গরম। বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হাঁসফাঁস করতে হতে পারে আমজনতাকে।

Advertisement
ব্যাপক গরমে দক্ষিণবঙ্গে 'হলুদ সতর্কতা', কবে থেকে, কোন কোন জেলায়? জেনে নিনব্যাপক গরমে দক্ষিণবঙ্গে 'হলুদ সতর্কতা'
হাইলাইটস
  • পরপর কয়েকদিন বৃষ্টির পর এবার গরম পড়তে চলেছে রাজ্যে।
  • চৈত্রকে ফাঁকি দেওয়া গেলেও, বৈশাখ থেকে তা আর সম্ভব হচ্ছে না।
  • দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হাঁসফাঁস করতে হতে পারে আমজনতাকে।

পরপর কয়েকদিন বৃষ্টির পর এবার গরম পড়তে চলেছে রাজ্যে। চৈত্রকে ফাঁকি দেওয়া গেলেও, বৈশাখ থেকে তা আর সম্ভব হচ্ছে না। চৈত্র সংক্রান্তি থেকেই রাজ্যে পড়তে চলেছে ব্যাপক গরম। বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হাঁসফাঁস করতে হতে পারে আমজনতাকে। অবস্থা এমন যে হলুদ সতর্কতা জারি করেছে IMD। তবে স্বস্তি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?

IMD-র তরফে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। আগামী দু'দিন আবহাওয়ায় বড় কোনও পরিবর্তন আসবে না। সামান্য গরম বাড়তে পারে। 

তবে তারপর ১৪ এপ্রিল থেকে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় এক বা দুই জায়গায় গরম ও অস্বস্তিকর (ভ্যাপসা) আবহাওয়া বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে ১৪ এপ্রিল থেকে ১৭ এপ্রিল পর্যন্ত গরমের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া কেমন থাকবে?

আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় আকাশ মূলত পরিষ্কার থাকবে, তবে বিকেলের দিকে আংশিক মেঘলা হতে পারে। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে।

গতকাল, কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। গত ২৪ ঘণ্টায় শহরে কোনও বৃষ্টিপাতের রেকর্ড নেই।

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন?

আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে প্রধানত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে। 

তবে বিকেলের দিকে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় এক বা দুই জায়গায় ৩০–৪০ কিমি/ঘণ্টা বেগে দমকা হাওয়া বইতে পারে বলে জানিয়েছে IMD।


 
POST A COMMENT
Advertisement