Howrah Robbery: হাওড়ায় বাড়িতে ঢুকে গয়না-টাকা লুঠ, গৃহকর্তাকে গুলি দুষ্কৃতীদের

রাতে বাড়ির দরজা ভেঙে ডাকাতি! গৃহকর্তাকে লক্ষ্য করে গুলি। সোনার গয়না ও নগদ টাকা লুঠ করল দুষ্কৃতীরা। আতঙ্ক গোটা এলাকায়।

Advertisement
হাওড়ায় বাড়িতে ঢুকে গয়না-টাকা লুঠ, গৃহকর্তাকে গুলি দুষ্কৃতীদের হাওড়ার শ্যামপুরে ডাকাতি।
হাইলাইটস
  • হাওড়ার শ্যামপুরে ডাকাতি।
  • গৃহকর্তাকে গুলি।
  • সোনার গয়না ও টাকা লুঠ।

বাড়িতে ঢুকে গৃহকর্তাকে গুলি করে লক্ষাধিক টাকার গয়না লুঠ করে চম্পট দিল ডাকাতের দল। ঘটনাটি ঘটেছে হাওড়ার শ্যামপুরের গুড়েপুলে। রিভলবার ঠেকিয়ে লুঠপাট চালায় দুষ্কৃতীরা। তাদের ছোড়া গুলিতে জখম হয়েছেন গৃহকর্তা। উলুবেড়িয়া তিনি ভর্তি।  
 
জানা গিয়েছে, রবিবার রাতে ডাকাতের দল বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকে। এরপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাড়ির লুঠপাট চালায় দুষ্কৃতীরা। প্রাণ বাঁচাতে আলমারির চাবি তাদের হাতে তুলে দেন বাড়ির লোক। আলমারি খুলে লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ টাকা লুঠ করে দুষ্কৃতীরা। তারা তিন রাউন্ড গুলিও চালায়। লুঠের পর সেখান থেকে চম্পট দেয় তারা।  
   
দুষ্কৃতীদের ছোড়া একটি গুলি লাগে গৃহকর্তা সুকুমার গায়েনের পায়ের উপরের অংশে। রাতেই তাঁকে নিয়ে যাওয়া হয় শ্যামপুরে রাধাপুর স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন সুকুমার গায়েন। শরীরে গুলি রয়েছে কিনা সেটা এক্স-রে করার পর জানা যাবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন গৃহকর্তা সুকুমার গায়েন।
উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন গৃহকর্তা সুকুমার গায়েন।

এই ডাকাতির ঘটনায় আতঙ্কে এলাকাবাসী। রাতে দরজা ভেঙে লুঠপাট চালাচ্ছে ডাকাতেরা। গুলিও করছে। প্রশ্নের মুখে প্রশাসনের নিরাপত্তা। ঘটনার তদন্ত শুরু করেছে শ্যামপুর থানার পুলিশ।

আরও পড়ুন- বিধানসভায় মারপিট, পার্থ বললেন, 'শেষদিনে BJP-র চক্রান্ত'

POST A COMMENT
Advertisement