Humayun Kabir on Abhishek Banerjee: 'কেউ আইন ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে', অভিষেকের নামে FIR প্রসঙ্গে তোপ হুমায়ুনের

আইনের চোখে কেউ আলাদা নয়। সবার বিচার হওয়া উচিত। আইন ভাঙলে ব্যবস্থা নিতে হবে। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর।

Advertisement
'কেউ আইন ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে', অভিষেকের নামে FIR প্রসঙ্গে তোপ হুমায়ুনেরঅভিষেককে নিয়ে কী বললেন হুমায়ুন কবীর?
হাইলাইটস
  • আইনের চোখে কেউ আলাদা নয়
  • সবার বিচার হওয়া উচিত
  • আইন ভাঙলে ব্যবস্থা নিতে হবে

আইনের চোখে কেউ আলাদা নয়। সবার বিচার হওয়া উচিত। আইন ভাঙলে ব্যবস্থা নিতে হবে। তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর।

তিনি বলেন, 'কারও জন্য আলাদা কোনও ব্যবস্থা থাকা উচিত নয়। বিচার সকলের জন্য সমান হওয়া উচিত। কেউ আইন ভাঙলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।' অর্থাৎ বার্তা স্পষ্ট, আইন কারও জন্য আলাদা হবে না। সবাইকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। এমনকী অভিষেকের মতো সাংসদও ভুল কাজ করলে বিচারের আওতায় আনা উচিত বলে দাবি করেছেন তিনি। 

কেসটা কী? 
রাজীব সরকার নামে এক সমাজকর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে লিখিত অভিযোগ জানিয়েছেন বলে খবর। সেই অভিযোগের ভিত্তিতেই বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ FIR দায়ের করেছে। 

যতদূর জানা যাচ্ছে, চলতি মাসের ৫ তারিখ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার ঠিক পরের দিনই বাগুইআটি থানায় প্রথম লিখিত অভিযোগটি দায়ের করেছিলেন ওই সমাজকর্মী। 

তিনি অভিযোগ করেন, ভোটের সময় বিভিন্ন নির্বাচনী জনসভা ও প্রচারের মঞ্চ থেকে একের পর এক বিতর্কিত ও উস্কানিমূলক মন্তব্য করেছেন অভিষেক। এমনকী দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি হুমকি দিয়েছেন তিনি। আর নিজের বক্তব্যের সপক্ষে বেশ কিছু বিতর্কিত বক্তৃতার ভিডিও ফুটেজ এবং ডিজিটাল লিঙ্ক পুলিশের হাতে প্রমাণ হিসেবে তুলে দিয়েছেন রাজীব। তারপরই পুলিশ FIR করেছে বলে প্রাথমিকভাবে খবর মিলছে। 

যতদূর খবর, অভিষেকের বিরুদ্ধে মোট ৫টি ধারায় মামলা রুজু হয়েছে। এর মধ্যে ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এর তিনটি ধারা রয়েছে। পাশাপাশি জনপ্রতিনিধিত্ব আইনের দু'টি ধারার মামলা করা হয়েছে। এই ধারাগুলির মধ্যে বেশ কয়েকটি জামিন অযোগ্য। 


মুখ খুলেছেন দিলীপ ঘোষ
আজ সকালেই এই বিষয়টা নিয়ে মুখ খুলেছেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। তিনি সরাসরি জানিয়েছেন, অনেক অত্যাচার করা হয়েছে। এবার পুলিশ ব্যবস্থা নেবে। 

Advertisement

তিনি বলেন, 'প্রচুর অত্যাচার-অনাচার করেছে। গালাগালি করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ও অন্যান্য নেতারা করেছেন। তখন ভয় পেয়ে অনেকেই অভিযোগ করেননি। পুলিশও অভিযোগ নিত না। এখন পুলিশ তৈরি। জনতাও তৈরি। সবাইকে ন্যায় দিতে হবে। আর ন্যায় হবে।' তারপর এই বিষয়টি নিয়ে মুখ খুললেন হুমায়ুন।

 

POST A COMMENT
Advertisement